Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:২৮, ১৭ জুন ২০১৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:২৮, ১৭ জুন ২০১৬
আপডেট: ২১:২৮, ১৭ জুন ২০১৬
আরও খবর
বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
সিরাজগঞ্জে পালন করা হচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুবার্ষিকী
মোহাম্মদ নাসিমের মতো জনবান্ধব নেতা রাজনীতিতে বিরল : হানিফ
নারী নির্যাতনকারীরা বিএনপি-জামায়াতের থেকে ভয়ংকর : নাসিম
‘নির্বাচিতদের সংসদে আসা থেকে বিরত রাখতে পারবে না বিএনপি’
খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী

খুন করে ক্ষমতায় যাওয়া যাবে না

এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:২৮, ১৭ জুন ২০১৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
২১:২৮, ১৭ জুন ২০১৬
আপডেট: ২১:২৮, ১৭ জুন ২০১৬
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ শুক্রবার বিকেলে পাবনার হেমায়েতপুরে এক জনসমাবেশে বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। ২০১৯ সালের একদিন আগেও আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না।

আজ শুক্রবার বিকেলে পাবনার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক ও অফিস সহকারী নিত্যরঞ্জন পাণ্ডে হত্যাকাণ্ডের প্রতিবাদে সন্ত্রাস ও নাশকতাবিরোধী এক জনসমাবেশে প্রধান অতিথির ভাষণে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি-জামায়াত ভয় দেখিয়ে, আতঙ্ক সৃষ্টির মাধ্যমে, মানুষকে হত্যা করে আওয়ামী লীগ সরকারকে সরাতে চায়। কিন্তু সেটা সম্ভব নয়। ২০১৯ সালের একদিন আগেও আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে না। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

নিত্যরঞ্জন পাণ্ডের খুনিদের উদ্দেশে ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, খুনিরা যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।

খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, যুক্তরাষ্ট্রে খুন হলে আপনি নিন্দা জানান, আর বাংলাদেশে খুন হলে আপনি নিন্দা জানান না। কারণ খুনিরা আপনার লোক, যদি আপনি সৎ হন তাহলে জামায়াত-শিবিরের সঙ্গে সম্পর্ক শেষ করে সুষ্ঠু রাজনীতির পথে ফিরে আসবেন। 

পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল রহিম লালের সঞ্চালনায় সৎসঙ্গ আশ্রম মাঠে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বিমল বিশ্বাস, সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণ-আজাদী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতাউল্লাহ খান, ন্যাপের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফিউদ্দিন মোল্লা, গণতান্ত্রিক পার্টির নেতা মাহমুদুর রহমান বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার কমিটির উপসম্পাদক অসীম কুমার উকিল, পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর, চন্দন চক্রবর্তী, গণেশ চন্দ্র ঘোষ, আনন্দ মোহন দাস, ড. রবীন্দ্রনাথ সরকার প্রমুখ।

গত ১০ জুন শুক্রবার সকালে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের সামনে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক ও অফিস সহকারী নিত্যরঞ্জন পাণ্ডেকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই রাতেই শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা করেন।

মোহাম্মদ নাসিম
সর্বাধিক পঠিত
  1. বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
  2. সুপ্রিম কোর্ট ভবনের টয়লেট থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
  3. ঈদে বেড়াতে যাওয়ার পথে পিকআপচাপায় শ্যালক-দুলাভাই নিহত
  4. শুনানি শেষে সোহেল বললেন, ‘রামিসা হত্যায় ডলারও জড়িত’
  5. বেনাপোল সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি
  6. ঈদের দিন কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x