কাল নয়াপল্টনে বিএনপির দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল শুক্রবার আসর নামাজের পর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বনানী কবরস্থানের ‘বি’ ব্লকের ১৮ নম্বর লেনের ১৮৩৮/১৪৭ নম্বর কবরে আরাফাত রহমানকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সে সময় গুলশানের কার্যালয় থেকে কোকো চিরবিদায় জানিয়েছিলনে খালেদা জিয়া।

অনলাইন ডেস্ক