কুমিল্লায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কের পূর্ব বাতাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ যাত্রী রয়েছেন। তাঁদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশের লালমাই ফাঁড়ির সার্জেন্ট ইব্রাহিম খলিল বাসসকে জানান, বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী একটি বাসের সঙ্গে কুমিল্লাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং পাঁচজন আহত হন।
আহতদের কুমিল্লাসহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অনলাইন ডেস্ক