লক্ষ্মীপুরে ৩ লাখ শিশু খাবে ভিটামিন এ প্লাস
লক্ষ্মীপুরে প্রায় তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
এ উপলক্ষে আজ বুধবার দুপুরে সাংবাদিকদের নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’- এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, আগামী ১৬ জুলাই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুর জেলায় এক হাজার ৫৩৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৫৬০ জন শিশুকে নীল রং এবং ১২ থেকে ৫৯ বয়সী দুই লাখ ৪৪ হাজার ৩৬০ জন শিশুকে লাল রঙের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
এতে মাঠ পর্যায়ে চার হাজার ৬০২ জন কর্মী এ কাজে নিয়োজিত থাকবেন।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর