মাগুরায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন। ছবি : এনটিভি
মাগুরায় সুপ্রভাত বাংলাদেশের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন করা হয়।
সুপ্রভাতের সভাপতি সুশীল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম ও সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ফকির।
বক্তারা বলেন, সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের কোনো ধর্ম নেই। সন্ত্রাস ও জঙ্গিবাদীরা ইসলামের শত্রু, মানবতার শত্রু, দেশ ও জাতির শত্রু। সবাইকে ঐকবদ্ধ হয়ে এদের মোকাবিলা করতে হবে, এদের মূলোৎপাদন করতে হবে।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা