‘নব্য জেএমবি’ দুই দম্পতি গ্রেপ্তার
রাজধানীর ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে বিদেশে পালানোর প্রস্তুতিকালে ‘নব্য জেএমবি’র চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার রাতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার সকালে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে র্যাবের গণমাধ্যম শাখার কর্মকর্তা মুফতি মাহমুদ খান জানান, গতকাল রাতে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে দুই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
মুফতি মাহমুদ আরো জানান, বেলা সাড়ে ১১টায় র্যাব-২-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিজস্ব সংবাদদাতা