চার অঞ্চলে বইছে তাপপ্রবাহ
রাজশাহী, পাবনা, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া চিত্রে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
গতকাল বুধবার দেশের সর্বত্র তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ঢাকায় ৩৫.১, টাঙ্গাইলে ৩৫, চাঁদপুরে ৩৫.৫, মাইজদী কোর্টে ৩৫.৫, শ্রীমঙ্গলে ৩৫, ঈশ্বরদীতে ৩৬, সাতক্ষীরায় ৩৬, খুলনায় ৩৬.৪, মংলায় ৩৫.৬, সাতক্ষীরায় ৩৬, যশোরে ৩৫.৮, চুয়াডাঙ্গায় ৩৫.৭, পটুয়াখালীতে ৩৫.৪ এবং ভোলায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
