নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে খুলনায় মানববন্ধন
অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে খুলনায় বিএফইউজে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা। ছবি : এনটিভি
সাংবাদিকদের অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের আহ্বানে খুলনা সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন করেছে।
আজ বুধবার বেলা ১১টা থেকে খুলনা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএফইউজে নেতা গৌরাঙ্গ নন্দী ও মোজাম্মেল হক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম। অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য দেন খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা