Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২১:২০, ৩১ মে ২০২৩
আপডেট: ২১:২২, ৩১ মে ২০২৩
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২১:২০, ৩১ মে ২০২৩
আপডেট: ২১:২২, ৩১ মে ২০২৩
আরও খবর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গঠনে সমর্থন চাই : তারেক রহমান
নির্বাচনের ফল কারসাজির ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমীর খসরুর
আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া : তারেক রহমান
এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে বিএনপির : তারেক রহমান
গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক সন্ধিক্ষণে বাংলাদেশ : তারেক রহমান

বিএনপির অস্থায়ী কার্যালয় খোকনের বাড়িতে পেট্রল ঢেলে আগুন

বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২১:২০, ৩১ মে ২০২৩
আপডেট: ২১:২২, ৩১ মে ২০২৩
বিশ্বজিৎ সাহা, নরসিংদী
২১:২০, ৩১ মে ২০২৩
আপডেট: ২১:২২, ৩১ মে ২০২৩
নরসিংদী জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাসভবনে আগুন। ছবি : এনটিভি

নরসিংদীতে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (৩১ মে) বিকেল এ ঘটনা ঘটে।

খায়রুল কবীর খোকনের বাসভবন ও বিএনপির অস্থায়ী কার্যালয়ের আগুন মুহূর্তেই নিচতলা থেকে দোতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরে বাড়িটির দোতালার অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে মুখোশধারী দুর্বৃত্তরা বিএনপির অস্থায়ী কার্যালয়ের ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আশপাশের বাড়িঘরসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, তাঁরা বিকেল ৫টা ৮ মিনিটে খবর পেয়ে ১২ মিনিটে মধ্যে (৫টা ২০ মিনিট) ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে বাসার ভেতরের সব ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায়। আগুন কীভাবে লেগেছে তা তিনি বলতে না পারলেও ঘরের ভেতর থেকে দুটি ককটেল পাওয়ার কথা জানান।

খোকনের নিকটতম প্রতিবেশী সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈদয় উদ্দিনসহ প্রতিবেশীরা জানায়, দুষ্কৃতকারীরা রাম দা, লোহার রড ও ধারালো ছোরা নিয়ে  সাত-আটটি অটোরিকশা ও একটি দামি গাড়িতে করে ঘটনাস্থলে আসে। পরে তারা খোকনের বাড়ির ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর দরজার তাল ভেঙে প্রথমে মেঝেতে ও পরে বাড়ির চারদিকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় তারা আশপাশের দোকানেও হামলা চালায়।

গত বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) ও আশরাফুল ইসলাম (২০)। এই ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, তাঁর স্ত্রী কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানাসহ ৩০ জনের নাম উল্লেখ করে এবং ৩৫ থেকে ৪০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে মামলা করেন নিহত সাবেক ছাত্রদলনেতার ভাই আলতাফ হোসেন। এই মামলায় জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎসহ তিন জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এরই জের ধরে আজ বিকেলে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ও খায়রুল কবীর খোকনের বাসভবনে আগুন লাগায় দুর্বৃত্তরা।

আগুন বিএনপি খায়রুল কবীর খোকন নরসিংদী
২৮ জানুয়ারি ২০২৬
রাজধানীর উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
২০ জানুয়ারি ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, কয়েকশ ঘর পুড়ে ছাই
১৭ জানুয়ারি ২০২৬
মমেক হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
১৭ জানুয়ারি ২০২৬
পাশাপাশি ৩ জনকে দাফন, শোকে স্তব্ধ পুরো গ্রাম
১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত বেড়ে ৬
০৪ জানুয়ারি ২০২৬
ব্যবসায়ী খোকন দাস হত্যায় গ্রেপ্তার ৩
২৯ ডিসেম্বর ২০২৫
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
২৮ ডিসেম্বর ২০২৫
মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই
২৬ ডিসেম্বর ২০২৫
গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
২৬ ডিসেম্বর ২০২৫
গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৮১ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা : ইসি
  2. নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে : তারেক রহমান
  3. লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা
  4. সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইলফোন নিয়ে যেতে পারবেন : ইসি
  5. এনসিপির আহ্বায়ক নাহিদের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট
  6. ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের কড়া সমালোচনা ডাকসু ভিপির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x