Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
ভজন দাস, নেত্রকোনা
২০:০০, ১৯ জুন ২০২৩
আপডেট: ২০:০২, ১৯ জুন ২০২৩
ভজন দাস, নেত্রকোনা
২০:০০, ১৯ জুন ২০২৩
আপডেট: ২০:০২, ১৯ জুন ২০২৩
আরও খবর
স্ত্রীসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা
শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ : প্রধান আসামি গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, পটুয়াখালীতে গ্রেপ্তার ১৬

নেত্রকোনায় সাংবাদিক হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

ভজন দাস, নেত্রকোনা
২০:০০, ১৯ জুন ২০২৩
আপডেট: ২০:০২, ১৯ জুন ২০২৩
ভজন দাস, নেত্রকোনা
২০:০০, ১৯ জুন ২০২৩
আপডেট: ২০:০২, ১৯ জুন ২০২৩
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানকে পিটিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

নেত্রকোনার দুর্গাপুরে  সাংবাদিক কলি হাসানকে  পিটিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে (৩৮)  গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা হওয়ার  তিন দিন পর আজ (১৯ জুন)  বিকেল ৩টার দিকে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খরশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া আব্দুল হান্নানের বাড়ি দুর্গাপুর পৌরসভার খরস এলাকায়।

আব্দুল হান্নান গ্রেপ্তার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম। তিনি বলেন, ‘আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের খরশ এলাকা থেকে আসামি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।’

এর আগে, গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন সংলগ্ন রাস্তায় উপর  পরিকল্পিতভাবে কলি হাসানের পথরোধ করে অতর্কিত আক্রমণ করেন হান্নান মিয়া ও একই উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের দিবারপাড়া এলাকার আসাদসহ (৩৭) অজ্ঞাত পরিচয় আরও তিন জন। 

এ সময় তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকেন কলি হাসানকে। তিনি নিজেকে বাঁচাবার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁর ডান হাত ভেঙে ফেলেন। পরে ডান পায়ে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করেন।

হামলা চলাকালে তাঁরা দুটি মোবাইল ফোনসেট ও নগদ টাকা ছিনিয়ে নেন। এ সময় কলি হাসানের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এ সময় তাঁরা এই সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে যান।  পরে ওই ঘটনায় গত ১৫ জুন  ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় তিন জনের বিরুদ্ধে মামলাটি করেন।

কলি হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাসায় রয়েছেন। তিনি দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন। তিনি বর্তমানে দৈনিক আমাদের সময়  দুর্গাপুর উপজেলা প্রতিনিধি  হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গ্রেপ্তার হত্যাচেষ্টা সাংবাদিক মামলা নেত্রকোনা

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

২৪ অক্টোবর ২০২৬
পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
২৩ অক্টোবর ২০২৬
‘শেখ হাসিনার দেশে ফেরা’ নিয়ে মাইকিং, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ২
২০ অক্টোবর ২০২৬
সড়কে গাছ ফেলে ডাকাতি, গ্রেপ্তার ৮
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  2. গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
  3. প্রধানমন্ত্রীর জাপান সফরসূচিতে যা রয়েছে
  4. পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
  5. সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে আইনি নোটিশ
  6. কমনওয়েলথের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেবেন হুমায়ুন কবির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x