Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২২:৩০, ১৯ জুলাই ২০২৩
আপডেট: ২২:৩৪, ১৯ জুলাই ২০২৩
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২২:৩০, ১৯ জুলাই ২০২৩
আপডেট: ২২:৩৪, ১৯ জুলাই ২০২৩
আরও খবর
শুল্ক ফেরত চেয়ে মার্কিন সরকারের বিরুদ্ধে ফেডএক্সের মামলা
৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যাসিস্ট সরকারের ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন
আমির হোসেন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড
স্ত্রী-ছেলেসহ তিনজনকে হত্যায় প্রবাসীর মামলা

লক্ষ্মীপুরে ত্রিমুখী সংঘর্ষে সজিব খুন, চার মামলা

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২২:৩০, ১৯ জুলাই ২০২৩
আপডেট: ২২:৩৪, ১৯ জুলাই ২০২৩
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২২:৩০, ১৯ জুলাই ২০২৩
আপডেট: ২২:৩৪, ১৯ জুলাই ২০২৩
লক্ষ্মীপুরে ত্রিমুখী সংঘর্ষ-ভাঙচুরের সময় খুন হওয়া সজিব হোসেন। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ-ভাঙচুর ও কৃষকদলনেতা সজিব হোসেন নিহতের ঘটনায় থানায় চারটি মামলা হয়েছে। আজ বুধবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত শহরের কলেজ রোড ও মজুপুর এলাকায় পুলিশ-বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কৃষকদলনেতা সজিব হোসেন খুন হন।

পুলিশ সুপার জানিয়েছেন, নিহত সজিবের মেঝভাই মো. সুজন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেছেন। কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজুর বাসভবন ও ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনায় একই থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে। এ ছাড়া পুলিশ বাদী হয়ে দায়িত্ব পালনে বাধা, হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত ও বিস্ফোরকসহ নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশের করা দুই মামলার আসামিদের নাম প্রকাশ করা হয়নি।

এদিকে দুপুর ১টার দিকে নিহত সজিবের গায়েবানা জানাজায় কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও জেলা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সজিব হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রলীগ জড়িত। পদযাত্রায় হামলা চালানোসহ হতাহতের ঘটনায় আলাদা মামলা করা হবে। নিহত সজিব সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের আবু তাহেরের ছেলে এবং চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সদস্য।

আজ রাত সাড়ে ৮ টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। হামলাকারীদের নাম-পরিচয় সংগ্রহ করে মামলা করব।’

এদিকে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, ‘কলেজ রোড এলাকায় ছাত্রলীগের কোনো নেতাকর্মী ছিল না। একজন পথচারীকে কে বা কারা হত্যা করেছে আমরা জানি না। বিএনপি এখন তাঁকে তাদের কর্মী বলে দাবি করে রাজনৈতিক ইস্যু তৈরি করতে চাচ্ছে।’

জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, সজিব হত্যাকাণ্ড অরাজনৈতিক। তিনি বিএনপির পদযাত্রায় অংশ নিতেও আসেননি। পূর্ব শত্রুতার জেরে চার থেকে পাঁচজন লোক তাঁকে কুপিয়ে হত্যা করেছে।

মামলা খুন ত্রিমুখী সংঘর্ষ সজিব হোসেন লক্ষ্মীপুর

সংশ্লিষ্ট সংবাদ: মামলা

১৮ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ কোটি ৮৬ লাখ টাকার শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলা
০৮ ফেব্রুয়ারি ২০২৬
আওয়ামী লীগ আমলের ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ
০৮ ফেব্রুয়ারি ২০২৬
ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৪০৬টি মামলা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ১৪ উপজেলায়
  2. এলপি গ্যাসের দাম কমলো
  3. চিনিকলের বর্জ্যে দূষিত হ‌চ্ছে চন্দনা-বারাশিয়া নদীর পানি
  4. প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দায়িত্ব বণ্টন, কে কোন দায়িত্বে
  5. ফরিদপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সূর্যমুখীর চাষ
  6. গণভোট হচ্ছে না শেরপুর-৩ আসনে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x