Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
১৫:৫৫, ০৭ আগস্ট ২০২৩
আপডেট: ১৬:০৪, ০৭ আগস্ট ২০২৩
জাহিদুর রহমান
১৫:৫৫, ০৭ আগস্ট ২০২৩
আপডেট: ১৬:০৪, ০৭ আগস্ট ২০২৩
আরও খবর
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকারকে তোলা হচ্ছে আদালতে
মাদক কিটামিনের ল্যাবসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার
হেফাজত থেকে আসামির পলায়ন, শাস্তি পেলেন অতিরিক্ত এসপি
যুবলীগ নেতা এমদাদুল গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনের ভয় দেখিয়ে চার লাখ টাকা আদায়, ভুয়া এসআই আটক

জাহিদুর রহমান
১৫:৫৫, ০৭ আগস্ট ২০২৩
আপডেট: ১৬:০৪, ০৭ আগস্ট ২০২৩
জাহিদুর রহমান
১৫:৫৫, ০৭ আগস্ট ২০২৩
আপডেট: ১৬:০৪, ০৭ আগস্ট ২০২৩
সাভারে ডিজিটাল নিরাপত্তা আইনের ভয় দেখিয়ে পুলিশ অফিসার পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে চার লাখ টাকা আদায়ের অভিযোগে আটক ভুয়া পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ। ছবি : এনটিভি

সাভারে ‘ডিজিটাল নিরাপত্তা আইনের আসামি’বলে ভয়ভীতি দেখিয়ে পুলিশ অফিসার পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে চার লাখ আদায়ের অভিযোগে এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। তার নাম হারুন অর রশিদ (৫৩)। সে রংপুর জেলার মিঠাপুকুর থানার সটিবাড়ী এলাকার মৃত আফসার আলীর ছেলে।

সাভার মডেল থানায় সোমবার (৭ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা ও মামলার তদন্তকারী কর্মকর্তা ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা।

সাভার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম জানান, সাভারের ভরারী এলাকার আসলামের বিরুদ্ধে সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা হয়েছে মর্মে– ভয়ভীতি দেখান হারুন। নিজেকে পরিচয় দেন পুলিশের এসআই হিসেবে। সেই মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে নানা দফায় নগদ ও চেক মারফত গ্রহণ করেন চার লাখ টাকা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, গত ১৭ জুলাই দুপুরে হারুন অর রশিদ ও তার সহযোগীরা ভরারী এলাকার বাসিন্দা আসলামের বাসায় গিয়ে নিজেদের পুলিশ পরিচয়ে জানান, তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা আছে। মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে। এক পর্যায়ে হারুন অর রশিদ ও তার সহযোগিরা ওই পরোয়ানার ভিত্তিতে আসলামকে গ্রেপ্তারের উদ্দেশে টানাটানি শুরু করে। এ সময় হারুন চার লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানায়।

পরে আসলাম ব্রাক ব্যাংকের হেমায়েতপুর শাখায় গিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে দুটি চেকের বিপরীতে তিন লাখ টাকা উত্তোলন করে হারুনকে প্রদান করেন। অবশিষ্ট টাকার জন্য আরও দুটি চেক গ্রহণ করে আসামিরা। এভাবে বিভিন্ন সময়ে চাপ দিয়ে পর্যায়ক্রমে চার লাখ টাকা গ্রহণের পর গত ৫ আগস্ট হারুন অর রশিদ আসলামের বাসায় গিয়ে আরও ৫০ হাজার টাকা দাবি করে।

এ সময় হারুন অর রশিদের কথাবার্তায় সন্দেহ হলে আসলাম নিজেই চলে যান সাভার মডেল থানায়। খোঁজ নিয়ে জানতে পারেন, তার বিরুদ্ধে মামলা তো দূরের কথা, কোন জিডিও নেই। এমনকি হারুন অর রশিদ নামের কোনো পুলিশ সদস্য সাভার মডেল থানায় কর্মরত নেই।

বিষয়টি জানার পর তিনি ট্যানারি পুলিশ ফাঁড়িতে গিয়ে বিস্তারিত জানালে ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) রাসেল মোল্লার নেতৃত্বে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং একটি চেক জব্দ করে।

এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে হারুনকে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার সাভার পুলিশের ভুয়া এসআই পুলিশ

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

০৬ এপ্রিল ২০২৬
মাদক কিটামিনের ল্যাবসহ তিন চীনা নাগরিক গ্রেপ্তার
০৬ এপ্রিল ২০২৬
হত্যাচেষ্টা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
০৫ এপ্রিল ২০২৬
হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অবৈধভাবে পেট্রোল মজুতের অপরাধে শ্বশুর-জামাইয়ের কারাদণ্ড
  2. যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা
  3. পাঁচ দিন বৃষ্টির আভাস, কোথাও কোথাও শিলাবৃষ্টি
  4. যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  5. সাবেক স্পিকার শিরীন শারমিন গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
  6. রাজধানীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৮০০ লিটার ডিজেল জব্দ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x