Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২০:৩৫, ০৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:৩৯, ০৯ সেপ্টেম্বর ২০২৩
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২০:৩৫, ০৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:৩৯, ০৯ সেপ্টেম্বর ২০২৩
আরও খবর
যানবাহনের চাপ বাড়ছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে
টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুপক্ষ, ককটেল বিস্ফোরণ-ভাঙচুর
এয়ার কম্প্রেসার বিস্ফোরণে বান্দরবানে শ্রমিকের মৃত্যু
মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় স্বতন্ত্রপ্রার্থীর সমর্থক নিহত 
পালকিতে চড়ে ভোটকেন্দ্রে শতবর্ষী চাঁন বানু

গজারিয়ায় জুট মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২০:৩৫, ০৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:৩৯, ০৯ সেপ্টেম্বর ২০২৩
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
২০:৩৫, ০৯ সেপ্টেম্বর ২০২৩
আপডেট: ২০:৩৯, ০৯ সেপ্টেম্বর ২০২৩
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুরে আনোয়ার জুট মিল। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুরে আনোয়ার জুট মিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রড মিস্ত্রির মৃত্যু হয়েছে। এর আগেও গত ১ সেপ্টেম্বর একই মিলে দেওয়াল চাপা পড়ে আরেক শ্রমিকের মৃত্যু হয়েছিল। একের পর এক শ্রমিক মৃত্যুর ঘটনায় কোম্পানিটির কর্মপরিবেশ এবং শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। 

নিহতরা হলেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী গ্রামের ছেলে ফরহাদ হোসেনের ছেলে বেলাল হোসেন (১৯) ও একই গ্রামের তাহের তালুকদারের ছেলে আব্দুর রহিম মিয়া (১৬)। 

ঘটনার প্রত্যক্ষদর্শী আলম বলেন, নিহত বেল্লাল ও রহিম আমাদের সাথে কাজ করতো। আমরা সবাই হোসেন্দী ভবানীপুর এলাকার আনোয়ার জুট মিলের একটি ভবনের বেইজে রড বাঁধার কাজ করছিলাম। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আমরা কাজ সাময়িক বন্ধ রেখে কোম্পানির সীমানার ভেতর মেঘনা নদীতে গোসল করতে যাই। অসাবধানতাবশত একটি সাবমারসিবল পাম্পের তারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা দুজন। তাদের উদ্ধার করে আমরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপসী জান্নাত বলেন, দুপুর সাড়ে তিনটার দিকে আমাদের হাসপাতালে তাদের নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাদের মৃত ঘোষণা করি। হাসপাতালে আসার আগেই তারা মারা গিয়েছে। তাদের নিয়ে আসা লোকের মাধ্যমে জানতে পেরেছি তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। সাথে আসা লোকজন প্রথমে মারা যাওয়া দুজনের ভুল ঠিকানা দিয়ে আমাদের বিভ্রান্ত করতে চেয়েছিল। কিন্তু পরবর্তীতে তারা সঠিক ঠিকানা দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, লাশ বর্তমানে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারব।

বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষের বক্তব্য জানতে কোম্পানিটির গেটে যাওয়া হলে কোম্পানিটির সিকিউরিটি ইনচার্জ সাদিকুর রহমান বলেন, কর্তৃপক্ষের কেউ সাংবাদিকদের সাথে কথা বলতে চাচ্ছে না। নিহতদের ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই।

উল্লেখ্য, এর আগে গত ১ সেপ্টেম্বর এই একই কারখানার দেওয়াল ধসে রুবেল হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। যথাযথ কর্ম পরিবেশ না থাকা এবং শ্রমিকদের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত না করে কাজে নিয়োগ দেওয়ারসহ অসংখ্য অভিযোগ রয়েছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

শ্রমিকের মৃত্যু গজারিয়ায় জুট মিল মুন্সীগঞ্জ

সংশ্লিষ্ট সংবাদ: শ্রমিকের মৃত্যু

০৪ জুলাই ২০২৪
রাজধানীতে ভবন থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু
০৪ সেপ্টেম্বর ২০২৩
বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল তিন শ্রমিকের
০৬ মে ২০২৩
খুলনায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেসব জনবহুল স্থানে চালু হলো ‘বিনামূল্যে পাবলিক ইন্টারনেট’
  2. ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানী
  3. শহীদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব : ভূমিমন্ত্রী
  4. ডেঙ্গু আক্রান্ত আরও ১৪ জন হাসপাতালে
  5. ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
  6. পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x