Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২৮ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:০৬, ২৮ অক্টোবর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২৮ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:০৬, ২৮ অক্টোবর ২০২৩
আরও খবর
আনসার-ভিডিপি সদস্যরা পেশাদারত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে, আশাবাদ রাষ্ট্রপতির
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
প্রতিবন্ধীবান্ধব সমাজ ও রাষ্ট্র গড়তে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির হার্টে ব্লক, বসানো হলো রিং

বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে : রাষ্ট্রপতি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২৮ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:০৬, ২৮ অক্টোবর ২০২৩
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:০৫, ২৮ অক্টোবর ২০২৩
আপডেট: ০৮:০৬, ২৮ অক্টোবর ২০২৩
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পিআইডির ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে। আজ শনিবার (২৮ অক্টোবর) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধন হবে। এ উপলক্ষে গতকাল শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশে যোগাযোগ অবকাঠামো নির্মাণে নবতর সংযোজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের শুভ উদ্বোধন হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এ উপলক্ষে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষসহ এই প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

রাষ্ট্রপ্রধান বলেন, ‘বঙ্গবন্ধু টানেল নির্মাণের ফলে চট্টগ্রামের মীরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত বঙ্গোপসাগরকে ঘিরে ব্লু-ইকোনমির নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। আমি আশা করি, আধুনিক ও সময়সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থার কারণে দেশের ভেতরে ও বাইরে শিল্পায়ন, বাণিজ্য, বিনিয়োগ প্রবাহ ও কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া বন্দরনগরী চট্টগ্রাম ও দেশের সামষ্টিক অর্থনীতিতে নতুন গতি সঞ্চারিত হবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে। নির্মাণশিল্প ও স্থাপত্যের এই নতুন নিদর্শন বহির্বিশ্বে দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।’

‘বঙ্গবন্ধু টানেল নির্মাণ বর্তমান সরকারের সাহসী নেতৃত্বের একটি অনন্যোজ্জ্বল দৃষ্টান্ত’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউনস গড়ে তোলার লক্ষ্যে কর্ণফুলী নদীর তলদেশে সড়ক যোগাযোগের টানেল নির্মাণের স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। কর্ণফুলী নদীর দুই পাড়কে সংযুক্ত করেছে এই টানেল। নগরায়ন-শিল্পায়নের মৌলিক ভিত্তি হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। সরকারের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের ফলে দেশের যোগাযোগ খাতের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে তার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে দেশ রূপকল্প ২০৪১ বাস্তবায়নে এগিয়ে চলেছে।’

মো. সাহাবুদ্দিন আরও বলেন, ‘করোনা মহামারি ও বৈশ্বিক মন্দা পরিস্থিতির নেতিবাচক প্রভাব কাটিয়ে বঙ্গবন্ধু টানেল এখন যান চলাচলের জন্য প্রস্তুত। বর্তমান সরকারের যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের অনন্য উদাহরণ মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন দৃশ্যমান। বাঙালির সক্ষমতার স্মারক পদ্মা সেতুর বছরপূর্তি হয়েছে। নিজেদের টাকায় নির্মিত পদ্মা সেতু চালুর ফলে দেশের যোগাযোগ ব্যবস্থায় রচিত হয়েছে যুগান্তকারী অধ্যায়। এ ছাড়া উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণ, শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নসহ সব খাতেই ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে।’

রাষ্ট্রপতি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি জনকল্যাণে নিবেদিত সব উন্নয়ন উদ্যোগের সফল বাস্তবায়ন কামনা করেন।

মো. সাহাবুদ্দিন বঙ্গবন্ধু টানেল
০৯ মে ২০২৬
রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন আজ
০৮ মে ২০২৬
রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন কাল
০১ মে ২০২৬
জিয়াউর রহমানের শ্রমনীতি শ্রমকল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি
২৫ ডিসেম্বর ২০২৫
বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
৩১ আগস্ট ২০২৫
আহত নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি
১৭ আগস্ট ২০২৫
আদেশ নেই, ছবিও নেই : নীরবেই রাষ্ট্রপতির ছবি সরিয়েছে মিশনগুলো
০৫ আগস্ট ২০২৫
গণঅভ্যুত্থান ছিল নিপীড়নের বিরুদ্ধে জনতার ক্ষোভের বিস্ফোরণ : রাষ্ট্রপতি
০৪ এপ্রিল ২০২৫
রাষ্ট্রপতির সঙ্গে আপিল বিভাগের দুই বিচারপতির সাক্ষাৎ
২৬ ফেব্রুয়ারি ২০২৫
নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
১৯ ফেব্রুয়ারি ২০২৫
একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এআই ক্যামেরায় ট্রাফিক জরিমানার নামে প্রতারণার ফাঁদ
  2. মিরপুরে কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
  3. পিকআপ-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
  4. আগামী ৫ দিন ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. আগামী ২৪ ঘণ্টায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা যেসব অঞ্চলে
  6. মিরপুরের কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x