Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৮:১০, ২৭ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৮:১৮, ২৭ ডিসেম্বর ২০২৩
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৮:১০, ২৭ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৮:১৮, ২৭ ডিসেম্বর ২০২৩
আরও খবর
গুলির শব্দ শুনে ট্রাম্প-মেলানিয়াসহ অন্যরা কে কী করছিলেন?
পাম্পে ইউএনওর ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৩০০
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬
জেলেদের চাল বিতরণে অনিয়ম, ৮০ কেজির বদলে মিলছে ৭৫ কেজি
জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলা, ভাঙচুর

জমি নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেলে দুই চাচাতো ভাইয়ের

কাজল বরণ দাস, পটুয়াখালী
১৮:১০, ২৭ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৮:১৮, ২৭ ডিসেম্বর ২০২৩
কাজল বরণ দাস, পটুয়াখালী
১৮:১০, ২৭ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৮:১৮, ২৭ ডিসেম্বর ২০২৩

পটুয়াখালীর বাউফলে দুই চাচাতো ভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আতোশখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আতোশখালী গ্রামের মো. খোরশেদ মুন্সির ছেলে মো. সেলিম মুন্সি (৪০) ও একই বাড়ির আমির হোসেন মুন্সির ছেলে মো. আলাউদ্দিন মুন্সি (৫০)। সম্পর্কে তারা চাচাতো ভাই। সেলিম মুন্সী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।  

এ ঘটনায় সেলিম হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আলাউদ্দিন মুন্সীর স্ত্রী ফুলবানু ও মেয়ে মরজিনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সেলিম মুন্সী ও আলাউদ্দিন মুন্সীর মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ঘটনার দিন মাধবপুর গ্রামে নৌকার উঠান বৈঠক শেষ করে রাত সাড়ে ১০টার দিকে সেলিম মুন্সী বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরে আলাউদ্দিন মুন্সী ও তার পরিবারের লোকজন সেলিম মুন্সীর ওপর হামলা চালায়। হামলায় সুইচগিয়ার ছুরি দিয়ে সেলিম মুন্সীর বুকে ও পেটে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে চলে যান দুর্বৃত্তরা। পরে  ঘটনাস্থলেই মারা যান সেলিম। সেলিম নিহত হওয়ার খবর ছড়িয়ে পরার কিছু সময় পরেই মারা যান আলাউদ্দিন মুন্সী। তবে আলাউদ্দিন ঠিক কি কারণে মারা গেছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন, সেলিম মুন্সীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্ট্রোকে আলাউদ্দিন মুন্সীও মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহবুদ্দিন সাবু জানান, সেলিম ও আলাউদ্দিন মুন্সী আপন চাচাতো ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরেই সেলিম মুন্সীর হামলা করা হয়। হামলায় ঘটনাস্থলে মারা যান সেলিম। তবে আলাউদ্দিন মুন্সী কীভাবে মারা গেছে তা বলতে পারব না।

এ ঘটনায় সেলিম মুন্সীর স্ত্রী মমতাজ বেগম চার জনের নাম উল্লেখ করে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ আলাউদ্দিন মুন্সীর স্ত্রী ফুলবানু ও তার মেয়ে মরজিনা আক্তারকে গ্রেপ্তার করেছে। অপরদিকে আলাউদ্দিন মুন্সীর স্ত্রী ফুলবানু বাদী হয়ে আরেকটি হত্যা মামলা দায়ের করেছেন। ওই মামলায় দুজনকে আসামি করা হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। দুই পক্ষই মামলা করেছেন। সেলিম হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অধিকতর তদন্ত চলছে।

হামলা জমি বিরোধ দ্বন্দ্ব পটুয়াখালী

সংশ্লিষ্ট সংবাদ: হামলা

০৫ এপ্রিল ২০২৬
এনটিভির সাতক্ষীরা প্রতিনিধির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলা, আটক ১
১৩ মার্চ ২০২৬
ইরানের বালিকা বিদ্যালয়ে হামলা, জবাবদিহিতার আহ্বান মার্কিন সিনেটরের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
  2. ৬০০ কিমি মহাসড়ক ৬-৮ লেনে রূপান্তর হচ্ছে : সড়কমন্ত্রী
  3. সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ ইস্যুতে বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে : গাজী আতাউর
  4. অতি ভারী বর্ষণ কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
  5. সাত জেলায় বজ্রাঘাতে ১৪ জনের মৃত্যু
  6. জামালপুরে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x