Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:৪৫, ১৮ জানুয়ারি ২০২৪
আপডেট: ১১:০৮, ১৮ জানুয়ারি ২০২৪
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:৪৫, ১৮ জানুয়ারি ২০২৪
আপডেট: ১১:০৮, ১৮ জানুয়ারি ২০২৪
আরও খবর
বিয়ের কথা বলে ডেকে হত্যার পর পোড়ানো হয় মরদেহ, গ্রেপ্তার ২
৯ বছরের শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগে সৎবাবা কারাগারে
ফেনীর নুসরাত হত্যা : ১৬ আসামির মৃত্যুদণ্ডের আপিলের রায় সোমবার
সাত কর্ম দিবসে রায় : ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন
চাচা-ভাতিজা হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

চাঁদপুরে বিউটিশিয়ানকে গলা কেটে হত্যা

শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:৪৫, ১৮ জানুয়ারি ২০২৪
আপডেট: ১১:০৮, ১৮ জানুয়ারি ২০২৪
শরীফুল ইসলাম, চাঁদপুর
১০:৪৫, ১৮ জানুয়ারি ২০২৪
আপডেট: ১১:০৮, ১৮ জানুয়ারি ২০২৪
মমতাজ বেগম রিক্তা। ফাইল ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে বিউটিশিয়ান মমতাজ বেগম রিক্তাকে (৩৫) গলা ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি এলাকার বেপারী বাড়িতে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিক্তা বেপারী বাড়ির মৃত এমদাদ উল্লাহর ছোট মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিক্তা গৃদকালিন্দিয়া বাজারের বধূবরণ বিউটি পার্লারের মালিক ও বিউটিশিয়ান। প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে ফিরেন তিনি। স্বামী প্রবাসে এবং তার কোনো সন্তান না থাকায় মৃত বোনের একমাত্র ছেলে বাপ্পিকে (১৮) নিয়ে বসবাস করতেন তিনি। বাপ্পি গৃদকালিন্দিয়া বাজারে একটি দোকানে মোবাইল মেরামতের কাজ করেন। বুধবার রাত ৮টার দিকে বাপ্পি বাড়ি ফিরে তার খালা রিক্তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে ঘরের মেঝেতে রক্ত দেখে বাড়ির লোকজনকে বিষয়টি জানান। বাড়ির লোকজন ঘরে প্রবেশ করে খোঁজাখুঁজির পর টয়লেটের ভেতরে কম্বল মোড়ানো অবস্থায় রিক্তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানানোর পর পুলিশ এসে ঘটনাস্থল থেকে রিক্তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

রিক্তার বোনের ছেলে বাপ্পি বলেন, ‘আমার জন্মের পর মা মারা যাওয়ায় এই খালার কাছেই বড় হয়েছি। বুধবার সন্ধ্যা ৬টার সময় খালামনিকে দেখেছি, বাজার থেকে পুরি নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন। আমি রাত ৮টার সময় বাজার থেকে বাড়িতে এসে দেখি ঘরের দরজা বন্ধ। খালাকে অনেকক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে দেখি মেঝেতে খালার বোরখা রক্তমাখা‌। আমি চিৎকার করে আশপাশের মানুষ ডেকে আনি। পরে ঘরের ভেতরে খুঁজে না পেয়ে টয়লেটের দরজা খুলে দেখি খালা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।’

স্থানীয় মাহফুজুর রহমান জুয়েল বলেন, ‘রিক্তা আমার চাচাতো বোন। সে বাবার বাড়িতে থাকে। প্রায় ১০ বছর আগে চট্টগ্রামে রিক্তার বিয়ে হয়েছে। রিক্তার স্বামী রাকিবুল হাসান দুবাই প্রবাসী। গত দুই মাস আগেও তিনি বাড়িতে এসে ছুটি কাটিয়ে গেছেন। রিক্তার কোনো সন্তান নেই।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ূন কবির বলেন, ‘রিক্তা আমার চাচাতো বোন। রাতে ৮টা ৫৭ মিনিটের সময় একই বাড়ির ইসমাইল মাস্টার ফোন করে জানান রিক্তাকে কারা যেন কুপিয়ে হত্যা করেছে। আমি এ ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়েছি। আমি এই হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

রিক্তার মামা মো. আমিনুর রহিম পাটওয়ারী অভিযোগ করে বলেন, ‘১০-১২ দিন আগে রিক্তা আমার বাড়িতে গিয়ে বলেছে, তার ভাই মালেক ও তার ছেলে মেহেদী হাসান ও ভাবী শিউলি তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আর এখন রিক্তাকে ঘরেই খুন করা হয়েছে। আমি আমার ভাগ্নির খুনের বিচার চাই।’

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, ‘খুনের বিষয়ে মাহফুজুর রহমান নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান। তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে এসে মমতাজ বেগম রিক্তার লাশ উদ্ধার করেছি। এটি একটি হত্যা এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।’

হত্যা চাঁদপুর

সংশ্লিষ্ট সংবাদ: হত্যা

২০ আগস্ট ২০২৬
৯ বছরের শিশুকে নদীতে ফেলে হত্যার অভিযোগে সৎবাবা কারাগারে
১৮ আগস্ট ২০২৬
পরকীয়ার জেরে স্বামীকে ঘুমের মধ্যে হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
১৬ আগস্ট ২০২৬
নোয়াখালীতে ট্রিপল মার্ডার মামলায় তিন জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দিনেদুপুরে পিকআপ থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই
  2. সকালের মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. কাল টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  4. ক্রীড়াঙ্গনে রাজশাহী একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী
  5. লঘুচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. ‘চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x