Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:১৫, ০১ এপ্রিল ২০২৪
আপডেট: ১৫:১৫, ০১ এপ্রিল ২০২৪
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:১৫, ০১ এপ্রিল ২০২৪
আপডেট: ১৫:১৫, ০১ এপ্রিল ২০২৪
আরও খবর
বুলেট বৈরাগী ও জুনায়েদের পরিবারকে সহযোগিতার আশ্বাস
ধৈর্য ধরতে হবে, দেশের অর্থনীতি চাপের মুখে : তারেক রহমান
কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে বাস্তবায়ন হবে : তারেক রহমান
বিএনপি যা ওয়াদা করে, সেটা পূরণ করে : তারেক রহমান
কুমিল্লায় পথসভায় যোগ দিলেন তারেক রহমান

প্রেমিককে হত্যার দায়ে প্রেমিকার ভাইসহ দুইজনের মৃত্যুদণ্ড

মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:১৫, ০১ এপ্রিল ২০২৪
আপডেট: ১৫:১৫, ০১ এপ্রিল ২০২৪
মাহফুজ নান্টু, কুমিল্লা
১৫:১৫, ০১ এপ্রিল ২০২৪
আপডেট: ১৫:১৫, ০১ এপ্রিল ২০২৪
কুমিল্লায় হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আদালত প্রাঙ্গণে। ছবি : এনটিভি

কুমিল্লার হোমনায় প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে ফয়সাল হোসেনকে (২২) প্রথমে শ্বাসরোধ ও পরে জবাই করে হত্যার দায়ে মো. শামীম মিয়া ও দুলাল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত। এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক মুজিবুর রহমান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—হোমনা উপজেলার রাজনগর গ্রামের মো. শামীম মিয়া (২৪) ও একই উপজেলার সাফলেজি গ্রামের মো. দুলাল মিয়া প্রকাশ (২০)।

মামলার বিবরণের উদ্বৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা মুজিবুর জানান, ফয়সালের সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম মিয়ার বোন মেহেদী আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মানতে পারেনি শামীম। ২০২০ সালের ৫ জুন ফয়সালকে আড্ডা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে প্রথমে শ্বাসরোধ ও পরে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। এ ঘটনায় নিহত ফয়সালের বড় বোন সালমা আক্তার বাদী হয়ে মামলা করেন। পুলিশ তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামিদের গ্রেপ্তার করে। দীর্ঘ শুনানির পর ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানির পর বিচারক তাদের মৃত্যুদণ্ড এবং একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম মিয়া ও মো. দুলাল মিয়া আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে নিযুক্ত বিজ্ঞ কৌসুলি অতি. পিপি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল মজুমদার ও মো. নূরুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত তা বাস্তবায়ন করবেন।’

অপরদিকে, আসামি পক্ষে নিযুক্ত কৌসুলি অ্যাডভোকেট বিমল কৃষ্ণ দেবনাথ বলেন, ‘এ রায়ে আসামিপক্ষ অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। রায়ের কপি হাতে পেলে শীঘ্রই উচ্চ আদালতে আপিল করব।’

মৃত্যুদণ্ড কুমিল্লা
২১ এপ্রিল ২০২৬
কলেজ শিক্ষার্থী ইকবাল হত্যাকাণ্ডে একই পরিবারের ৭ জনের মৃত্যুদণ্ড
৩১ মার্চ ২০২৬
বাড়ির কেয়ারটেকারকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
১১ মার্চ ২০২৬
স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
০৩ মার্চ ২০২৬
শ্যামল হত্যায় তিন জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮
২২ ফেব্রুয়ারি ২০২৬
ইকরাম হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
২৯ জানুয়ারি ২০২৬
নুর আহম্মদ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
২৯ জানুয়ারি ২০২৬
শিশু নাশিত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
২৮ জানুয়ারি ২০২৬
শ্রমিক নেতা বসু হত্যা : পাঁচ আসামির মৃত্যুদণ্ড
১৯ জানুয়ারি ২০২৬
স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড
১৩ নভেম্বর ২০২৫
ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, যেসব অঞ্চলে সতর্কতা
  2. কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে বাস্তবায়ন হবে : তারেক রহমান
  3. আগামীকাল ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  4. গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ জনকে পাশাপাশি দাফন
  5. তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  6. শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ২৩ দিনের ছুটি, কবে থেকে শুরু?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x