Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • দুর্ঘটনা
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১০:৩৫, ০৫ মে ২০২৪
আপডেট: ১৫:৫৯, ০৫ মে ২০২৪
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১০:৩৫, ০৫ মে ২০২৪
আপডেট: ১৫:৫৯, ০৫ মে ২০২৪
আরও খবর
কারওয়ান বাজারের কাঠের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
কারওয়ানবাজারে কাঠের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
উদ্ধার অভিযানের প্রস্তুতিকালে বাসচাপায় প্রাণ গেল ফায়ার সার্ভিস কর্মীর
কৌটায় মুখ আটকা প্রাণী উদ্ধার করল ফায়ার সার্ভিস
গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রাতভর সুন্দরবনে আগুন, সকালে কাজ শুরু ফায়ার সার্ভিসের 

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১০:৩৫, ০৫ মে ২০২৪
আপডেট: ১৫:৫৯, ০৫ মে ২০২৪
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা
১০:৩৫, ০৫ মে ২০২৪
আপডেট: ১৫:৫৯, ০৫ মে ২০২৪
রাতভর আগুন জ্বলার পর রোববার সকালে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনে লাগা আগুন সারা রাত জ্বলেছে। বনের ভেতরে গাছের শুকনো পাতার অন্তত ৫০টি স্তূপে আগুন জ্বলছে। এক থেকে দেড় কিলোমিটার এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে এদিন ঘটনাস্থলে গিয়ে পানির উৎস দূরে হওয়ায় এবং রাত হয়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি দমকল কর্মীরা। আজ রোববার সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম।  

গতকাল রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোংলার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কায়মুজ্জামান বলেন, ‘বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে মোরেলগঞ্জ ও মোংলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আমরবুনিয়া এলাকায় পৌঁছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। যেখানে আগুন লেগেছে, সেখান থেকে পানির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। এ কারণে আমরা রাতেই আগুন নেভানোর কাজ শুরু করতে পারিনি।’ 

আজ রোববার সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে জানিয়ে স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কায়মুজ্জামান বলেন, ‘বনের ভেতর প্রচুর শুকনো পাতা রয়েছে। যার কারণে আগুন বাতাসে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ওই এলাকায় কালো ধোঁয়া দেখা যাচ্ছে। তবে আগুন আরও এলাকায় যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে খেয়াল রাখা হচ্ছে।’

ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে নিয়োজিত কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্য মণিময় মণ্ডল জানান, বনের বিভিন্ন স্থানে এখনও আগুন জ্বলছে। আগুনের প্রচণ্ড তাপে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। কাছাকাছি কয়েকটি জায়গার আগুন নেভাতে গেছে। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন যাতে নতুন এলাকায় ছড়িয়ে না পড়ে, সেজন্য সন্ধ্যার মধ্যে বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় শুকনো গাছ ও পাতা অপসারণ করা হয়েছে। বিভিন্ন স্থানে ছোট ড্রেন কাটা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, ‘সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সেখানে ছুটে যায়। সেখানে আগুন জ্বলছে। আজ সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু হয়েছে।’

এক প্রশ্নের জবাবে বন বিভাগের এই কর্মকর্তা বলেন, ‘আগুন লাগার কারণ এখনও আমরা জানতে পারিনি। কী পরিমাণ জায়গাজুড়ে আগুনের ব্যাপ্তি, তা-ও জানা যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে জানতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। তাদের রিপোর্ট পেলে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

স্থানীয় বাসিন্দা বেল্লাল ফকির বলেন, ‘লোকালয় থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আগুন লেগেছে। ঝরা পাতা থেকে আগুন উপরে উঠছে। বড় বড় গাছ পুড়ছে।’

স্থানীয় সুমন হাওলাদার বলেন, ‘গাছের শুকনা ডাল ও মাটিতে পড়ে থাকা পাতা আগুনে পুড়ছে।’ 

গত দুই যুগে এ নিয়ে অন্তত ২৬ বার সুন্দরবনের পূর্ব বন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিবারই তদন্ত কমিটি গঠন হয়। কিন্তু এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি থামছে না।

সুন্দরবনে আগুন ফায়ার সার্ভিস
০৫ মে ২০২৪
সুন্দরবনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সময় লাগবে আরও দু-তিন দিন
০৫ মে ২০২৪
সুন্দরবনের আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি
  •  
সর্বাধিক পঠিত
  1. তেল পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা
  2. স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
  3. কৃষকের জমি তলিয়ে গেলে কাউকে ছাড় দেব না : ফজলুর রহমান
  4. সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী
  5. নারী চালক দিয়ে বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির
  6. গভর্নর মোস্তাকুরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x