Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
১৫:২০, ২০ জুন ২০২৪
আপডেট: ১৫:২২, ২০ জুন ২০২৪
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
১৫:২০, ২০ জুন ২০২৪
আপডেট: ১৫:২২, ২০ জুন ২০২৪
আরও খবর
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বিএনপিনেতা হত্যায় দেবরকে দায়ী করে নিহতের স্ত্রীর সংবাদ সম্মেলন
রাঙামাটি-খাগড়াছড়িতে আধাবেলার অবরোধ চলছে, সতর্ক আইনশৃঙ্খলাবাহিনী
বিএনপিনেতা জাহাঙ্গীর হত্যা: প্রধান আসামির ফোনালাপে আপন ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ
হত্যা মামলায় মুন্সীগঞ্জ উপজেলা যুবলীগনেতা কারাগারে

বাস শ্রমিক হত্যার প্রতিবাদে লক্ষ্মীছড়িতে অর্ধদিবস হরতাল পালিত

আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
১৫:২০, ২০ জুন ২০২৪
আপডেট: ১৫:২২, ২০ জুন ২০২৪
আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি
১৫:২০, ২০ জুন ২০২৪
আপডেট: ১৫:২২, ২০ জুন ২০২৪
খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পরিবহণ শ্রমিক হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল পালিত হয়। ছবি : এনটিভি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে আঞ্চলিক দুটি সংগঠনের গোলাগুলির ঘটনায়  গুলিবিদ্ধ হয়ে শান্তি পরিবহণের সুপারভাইজার মো. নাঈম হোসেন (২৮) নিহতের  প্রতিবাদে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত স্বতঃস্ফুর্তভাবে সর্বাত্মক আধাবেলা হরতাল পালিত হয়েছে।  গতকাল বুধবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।

জানা গেছে, হরতালের সময় পিকেটারদের কঠোর অবস্থানের কারণে কোনো যানবাহন চলাচল করেনি। দোকানপাট খোলেনি। কেউ কেউ সকালের শুরুতে দোকান খুলতে চাইলেও হরতাল সমর্থকরা উপস্থিত হলে দোকান বন্ধ করে বাড়ি চলে যায় দোকানিরা। প্রয়োজনের তাগিদে সাধারণ মানুষ বের হলেও যানবাহন না থাকায় পায়ে হেঁটে বাজার কিংবা অফিস-আদালতে যেতে দেখা গেছে লোকজনকে।

ঢাকা-চট্টগ্রামসহ দূর-দূরান্ত থকে আসা যাত্রীরা আটকা পড়েছে লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সীমান্ত এলাকার মগাইছড়িতে। হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছিল।

লক্ষ্মীছড়ি থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, শান্তিপূর্ণভাবে হরতাল শেষ হয়েছে। পুরো এলাকায় পুলিশ নিরাপত্তা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার (১৮ জুন) দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট বাজারে উপজাতীয় সন্ত্রাসী দু’পক্ষের গোলাগুলিতে নাঈম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় আহত হয় আরও দুইজন। নাঈমের বাড়ি লক্ষ্মীছড়ির জুর্গাছড়ি এলাকায়। চার বোন ও এক ভাইয়ের মধ্যে নাঈম সবার ছোট। নাঈমের অন্তঃসত্তা স্ত্রী রয়েছে।

গতকাল বুধবার খাগড়াছড়িতে ময়নাতদন্ত শেষে মরদেহ লক্ষ্মীছড়িতে নিয়ে আসলে জানাজা শেষে থানা মসজিদ কবরস্থানে দাফন করা হয়। সে সময় আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে  বক্তারা অবিলম্বে নাঈম হত্যার বিচার দাবি করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হত্যা বাস শ্রমিক হরতাল রাঙামাটি

সংশ্লিষ্ট সংবাদ: হত্যা

২৫ অক্টোবর ২০২৬
স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
২০ অক্টোবর ২০২৬
মাদক কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক
১৮ অক্টোবর ২০২৬
২ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার অভিযোগ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  2. গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭
  3. প্রধানমন্ত্রীর জাপান সফরসূচিতে যা রয়েছে
  4. পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
  5. সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে আইনি নোটিশ
  6. কমনওয়েলথের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেবেন হুমায়ুন কবির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x