Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
জাহিদুর রহমান
২১:২০, ১৫ জুলাই ২০২৪
আপডেট: ২১:৫১, ১৫ জুলাই ২০২৪
জাহিদুর রহমান
২১:২০, ১৫ জুলাই ২০২৪
আপডেট: ২১:৫১, ১৫ জুলাই ২০২৪
আরও খবর
সরকারের জনস্বার্থ-বিরোধী কাজ মেনে নেব না : বিরোধী দলীয় নেতা
আধিপত্যের দ্বন্দ্বে মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ১০
মাদারীপুরে পিকআপ-ট্রাক সংঘর্ষে দুই শিশুসহ আহত ৮
তেল নেওয়াকে কেন্দ্র করে ফিলিং স্টেশনে ভাঙচুর, আহত ২
ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

জাবিতে মিছিলে ছাত্রলীগের হামলায় শিক্ষক সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

জাহিদুর রহমান
২১:২০, ১৫ জুলাই ২০২৪
আপডেট: ২১:৫১, ১৫ জুলাই ২০২৪
জাহিদুর রহমান
২১:২০, ১৫ জুলাই ২০২৪
আপডেট: ২১:৫১, ১৫ জুলাই ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলায় আহত এক শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন। ছবি : এনটিভি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলায় এক শিক্ষক, সাংবাদিকসহ আহত হয়েছে অর্ধশতাধিক।

এ প্রতিবেদন লেখার সময় (রাত সাড়ে ৯টা) আহতদের ২০ জনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জরুরি বিভাগের চিকিৎসক ডা. দিনার।

আহতদের মধ্যে রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক আওলাদ হোসেন ও দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোসাদ্দেকুর রহমানও রয়েছেন।

আজ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

হামলার পর ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে থাকায় ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে টান টান উত্তেজনা।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিলটি বিভিন্ন সড়ক ও ছাত্রছাত্রীদের ১৩টি হল প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল অতিক্রমের সময় অতর্কিত মিছিলে হামলা করে ছাত্রলীগ।

এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় আহত হন বেশ কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা বলছে, ছাত্রলীগের নেতা-কর্মীরা আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থান করছিল। আন্দোলনকারীরা মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে দিয়ে বটতলার দিকে অগ্রসর হলে হামলার শিকার হয়।

হামলায় আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অনেককেই চিকিৎসার জন্য সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম (মেঘ), বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ (জিতু), যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।

আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব মাহফুজ ইসলাম বলেন, ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করা হয়। যাকে যেভাবে পেয়েছে সেভাবে পিটিয়েছে। কাউকে কাঁদার মধ্যে ডুবিয়ে রেখেছে। আবার কাউকে এলোপাতাড়ি লাথি ও লাঠি দিয়ে পিটিয়েছে।’

আহত যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান জানান, ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামানের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বটতলা এলাকায় লাঠিসোটা নিয়ে তাঁদের ওপর হামলা করে। এ সময় নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানি করে অকথ্য ভাষায় গালাগাল ও মারধর করে ছাত্রলীগের কয়েকজন কর্মী।

তবে হামলার বিষয়টি অস্বীকার করে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। আমরা হামলা করবো কেন! বরং কোটাবিরোধীরাই আমাদের ওপর অতর্কিতে হামলা চালিয়েছে। এতে ছাত্রলীগের কয়েকজন কর্মী আহত হয়েছেন। ক্যাম্পাস আমাদের নিয়ন্ত্রণে। এখানে অন্যায্য কোনো কিছু ঘটলে আমরা শেষ পর্যন্ত প্রতিরোধ করব, ছাত্রলীগের অস্তিত্ব থাকতে কেউ এই ক্যাম্পাসে অরাজকতা করতে পারবে না।’

এদিকে রাত ৮টা ২৫ মিনিটে আন্দোলনকারীরা ধাওয়া দিলে ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঢুকে যান। এ সময় হলের ছাদ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ইপাটকেল ছুড়তে থাকেন। অন্যদিকে হলের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁরা ছাত্রলীগকে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগান দিচ্ছেন।

উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

কোটাবিরোধী আহত শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক

সংশ্লিষ্ট সংবাদ: কোটাবিরোধী

১৬ সেপ্টেম্বর ২০২৪
সেরা ক্রিকেটার হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল তাহমিদের
১৫ সেপ্টেম্বর ২০২৪
রক্তাক্ত জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরও ৫ অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৪
দেশে ফিরলেন আমিরাতে ক্ষমা পাওয়া আরও ২৬ বাংলাদেশি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন ডা. জুবাইদা রহমান
  2. কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে কোনো স্থাপনা থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
  3. মুক্তিযোদ্ধা কাউন্সিলরসহ প্রত্যেক কমিটিই গণতান্ত্রিকভাবে হবে : আহমেদ আযম
  4. ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় শনাক্ত
  5. পদুয়ার বাজারের ১২ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
  6. ঈদের ছুটিতে বিমান জাদুঘরে মানুষের ভিড়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x