Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু হোসাইন সুমন, মোংলা
২৩:৩০, ০১ আগস্ট ২০২৪
আপডেট: ২৩:৩০, ০১ আগস্ট ২০২৪
আবু হোসাইন সুমন, মোংলা
২৩:৩০, ০১ আগস্ট ২০২৪
আপডেট: ২৩:৩০, ০১ আগস্ট ২০২৪
আরও খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবসে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
হাঙ্গেরিতে তাপপ্রবাহের কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ ঘোষণা
মোংলায় নিখোঁজ মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে হাজির করার নির্দেশ
বান্দরবানের তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, সব পর্যটনকেন্দ্র বন্ধ
মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভারি বৃষ্টিতে খালাস হচ্ছে না মোংলা বন্দরে আসা গম ও সার

আবু হোসাইন সুমন, মোংলা
২৩:৩০, ০১ আগস্ট ২০২৪
আপডেট: ২৩:৩০, ০১ আগস্ট ২০২৪
আবু হোসাইন সুমন, মোংলা
২৩:৩০, ০১ আগস্ট ২০২৪
আপডেট: ২৩:৩০, ০১ আগস্ট ২০২৪
ভারি বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে মোংলা বন্দরের কার্যক্রম। ছবি : এনটিভি

বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় টানা ভারি বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সাগর ও সুন্দরবন উপকূলের মোংলার জনজীবন। গতকাল বুধবার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল পর্যন্ত। এতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের।

ভারি বৃষ্টির কারণে মোংলা বন্দরে অবস্থানরত অন্তত পাঁচটি জাহাজে বিদেশ থেকে আনা গম ও সার খালাস করা সম্ভব হচ্ছে না। মোংলা বন্দর কর্তৃপক্ষ ও বন্দরে আসা বাণিজ্যিক জাহাজের সংশ্লিষ্ট এজেন্ট এ তথ্য নিশ্চিত করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বৈরী আবহওয়ায় মোংলা বন্দরের পাঁচটি বিদেশি জাহাজ থেকে খাদ্যপণ্য ও সার খালাস করা সম্ভব হচ্ছে না। পণ্য খালাসের জন্য বন্দরে গম, সার, ক্লিংকার, গ্যাস ও মেশিনারিজসহ মোট ১২টি জাহাজ অবস্থান করছে। এরমধ্যে দুটি গমের ও তিনটি সারের জাহাজ থেকে পণ্য খালাস করা সম্ভব হয়নি। অন্যান্য পণ্যের ক্ষতি হবে না বলেই বাকি সাতটি জাহাজ থেকে বৃষ্টির মধ্যেও পণ্য খালাস চলছে।

মোংলা বন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী খাদ্যপণ্যবাহী গমের জাহাজ এমভি প্রটেক্টর এসটি রাফায়েল ও মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এম ভি এলিন কারেজ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট রেনু শিপিংয়ের সহকারী ব্যবস্থাপক কাজী মাহাবুবুল হক শুভ জানান, গত ১ জুলাই মোংলা বন্দরের হাড়বাড়িয়ার-৫ নম্বর বয়ায় ২১ হাজার ৮০০ মেট্রিক টন গম নিয়ে এম ভি প্রটেক্টর এসটি রাফায়েল এবং ১৬ জুলাই এম ভি এলিন কারেজ ২২ হাজার মেট্রিক টন গম নিয়ে হাড়বাড়িয়া-৬ নম্বর বয়ায় অবস্থান নেয়। সুন্দরবন সংলগ্ন পশুর নদের জয়মনির ঘোল এলাকায় ‘মোংলা সাইলো’ নামে সরকারি খাদ্য গুদামে এই গম খালাস করা হচ্ছিল। কিন্তু গতকাল থেকে ভারি বৃষ্টি হওয়ায় এই দুটি জাহাজ থেকে গম খালাস বন্ধ রাখা হয়েছে।

এদিকে একই কারণে বন্ধ রয়েছে হংকংয়ের পতাকাবাহী এম ভি গ্রেট ইন্টেলিজেন্ট, লাইবেরিয়ার পতাকাবাহী এম ভি বাও ইয়াং ও পানামার পতাকাবাহী এম ভি ফেডারেল ইবুকি জাহাজ থেকে ড্যাপ ও ইউরিয়া সার খালাসও।

এম ভি বাও ইয়াং জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট ‘লিটমন্ড শিপিংয়ে’র ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম জানান, গত ২৬ জুলাই মরোক্ক থেকে ২৭ হাজার ৬০০ মেট্রিক টন সার নিয়ে মোংলা বন্দরে আসে জাহাজটি। প্রায় অর্ধেক সার খালাস করার পর গতকাল রাতে শুরু হওয়া ভারি বৃষ্টির কারণে খালাস কাজ বন্ধ রাখা হয়েছে। অন্য দুটি জাহাজেও সার খালাস বন্ধ রাখা হয়েছে জানিয়ে সংশ্লিষ্ট শিপিং এজেন্টের প্রতিনিধিরা বলেন, এতে ক্ষতিগ্রস্ত হবেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাকরুজ্জামান বলেন, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ৩, ৪ ও ৫ নম্বর সতর্ক সংকেতের সময়ও বন্দরের কার্যক্রম স্বাভাবিকসহ অবস্থান করা জাহাজে পণ্য খালাস বোঝাইয়ের কাজ চলমান থাকে। তবে ভারি বৃষ্টির সময় জাহাজে থাকা খাদ্য পণ্য নষ্ট হওয়ার শংকায় সংশ্লিষ্ট আমদানিকারক ও জাহাজের শিপিং এজেন্টরা পণ্য খালাস কাজ বন্ধ রাখেন। তবে এই সময় মেশিনারিজ, ক্লিংকার, গ্যাস ও কন্টেনার পণ্য খালাস কাজ চলছে বলেও জানান তিনি।

মোংলা বন্ধ খালাস

সংশ্লিষ্ট সংবাদ: মোংলা

২৭ জুন ২০২৬
সুন্দরবনে ‘দুলাভাই’ বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের বন্দুক যুদ্ধ, নিহত ১
১৭ জুন ২০২৬
মেশিনে কাটা পড়ে শ্রমিকের হাত বিচ্ছিন্ন
১৮ মার্চ ২০২৬
মোংলায় দুই তেল ব্যবসায়ীকে জরিমানা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কৃষিজমি রক্ষায় রূপগঞ্জ থানার সামনে মানববন্ধন
  2. বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : শিক্ষামন্ত্রী
  3. দেশে অস্থিরতা সৃষ্টি করতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী
  4. খাল খনন শেষে ৬০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
  5. সিগারেট জ্বালাতেই বিস্ফোরণ, দগ্ধ স্বামী স্ত্রী সন্তান
  6. বিমান মন্ত্রী ও সংসদ হুইপের পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x