Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২১:৫৫, ০৬ আগস্ট ২০২৪
আপডেট: ২১:৫৮, ০৬ আগস্ট ২০২৪
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২১:৫৫, ০৬ আগস্ট ২০২৪
আপডেট: ২১:৫৮, ০৬ আগস্ট ২০২৪
আরও খবর
নাকবা দিবসে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৭
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় নিহত ২
মা নিজের জীবন দিয়েও বাঁচাতে পারলেন না শিশুকন্যাকে
জামালপুরে বজ্রাঘাতে কৃষকসহ নিহত ২
আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি : পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে যুবলীগনেতাসহ নিহত ৩, ভাঙচুর-লুটপাট 

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২১:৫৫, ০৬ আগস্ট ২০২৪
আপডেট: ২১:৫৮, ০৬ আগস্ট ২০২৪
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
২১:৫৫, ০৬ আগস্ট ২০২৪
আপডেট: ২১:৫৮, ০৬ আগস্ট ২০২৪
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের নথিসহ আসবাবপত্র তছনছ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাঙচুর ও লুটপাট চলছে। গত দুদিনে থানা, উপজেলা পরিষদের অন্তত ১২টি কার্যালয় ও আওয়ামী লীগের আট নেতার কার্যালয়-বাড়িতে হামলা-ভাঙচুর, অস্ত্র লুটসহ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী মঞ্জুর বাড়িতে ভাঙচুর করা হয়। 

স্থানীয় সূত্র জানায়, রামগঞ্জে গতকাল সোমবার (৫ আগস্ট) আলাদা ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা এবং আগুন দেওয়ার কারণে ভয়ে এমপি আনোয়ার হোসেন খানের বাণিজ্যিক ভবনের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে শিশুর মৃত্যু হয়েছে। 

আজ সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাক ইমতিয়াজ আরাফাত তিনজনের মৃত্যু ও হামলা-ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার খবরে গতকাল বিকেলে আন্দোলনকারীরা উপজেলার ভোলাকোটের আথাকরা গ্রামের যুবলীগনেতা মো. নাসিরকে আটক করে। এ সময় তাকে প্রকাশ্যে পিটুনি দিয়ে হত্যা করা হয়। সারারাত মরদেহ রাস্তায় পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। আজ সকালে জানাজা ছাড়াই তাঁর বোনেরা মরদেহ দাফন করে।

নিহত নাসির জেলা যুবলীগের বিলুপ্ত কমিটির সদস্য ও ভোলাকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বশির আহমেদ মানিকের ছোট ভাই।

একই সময় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের মালিকানাধীন খান টাওয়ারে ভাঙচুর করে আগুন দেয় আন্দোলনকারীরা। জীবন বাঁচাতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ১২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। তবে পৌরসভার কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল মাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়া জমি নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে রামগঞ্জ পৌর শহরের সোনাপুর এলাকায় মনির হোসেন আটিয়া (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মনিরের পরিবারের ভাষ্যমতে, একই বাড়ির জসিম, নাছির ও কামাল হামলা চালিয়ে পরিকল্পিতভাবে এ  হত্যাকাণ্ড ঘটিয়েছে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, পৌরসভার মেয়র ও পৌর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর আঙ্গারপাড়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে আসবাবপত্রসহ সব মালামাল লুট করে নেওয়া হয়েছে।

এ ছাড়া উপজেলার বিভিন্নস্থানে আরেও সাত নেতার কার্যালয়, বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।

উপজেলা প্রশাসনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, ইউএনও, চেয়ারম্যান, প্রকৌশলী, পিআইওসহ অন্তত ১২ কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর করা হয়। এ সময় তিনটি সরকারি গাড়ি, নথিসহ আসবাবপত্র বাইরে এনে তছনছ করে পুড়িয়ে দেওয়া হয়। 

সার্বিক বিষয়ে বক্তব্য জানতে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ সোলাইমানের মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি। তবে রামগঞ্জ থানায় অগ্নিসংযোগ, অস্ত্র লুটের পর থেকে জেলা ও থানা পুলিশের কারও বক্তব্য জানা যায়নি।

পদত্যাগ লক্ষ্মীপুর নিহত ভাঙচুর লুটপাট কোটাবিরোধী
০২ এপ্রিল ২০২৬
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুজাহিদুল ইসলামের পদত্যাগ
১৬ মার্চ ২০২৬
ইউজিসির চেয়ারম্যানের পদত্যাগ
০৯ ফেব্রুয়ারি ২০২৬
হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ
০১ ফেব্রুয়ারি ২০২৬
মাদারগঞ্জে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
২৭ ডিসেম্বর ২০২৫
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পদত্যাগ করেছেন
২৩ নভেম্বর ২০২৫
বিএনপি থেকে পদত্যাগ করে হাতপাখার প্রার্থী হচ্ছেন আনসারী
১২ নভেম্বর ২০২৫
পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান
১৯ আগস্ট ২০২৫
অসুস্থতার কারণে প্রসিকিউটরের পদত্যাগ
১৮ আগস্ট ২০২৫
আন্দোলনের মুখে মুচলেকা দিয়ে ক্যাম্পাস ত্যাগ এএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মা নিজের জীবন দিয়েও বাঁচাতে পারলেন না শিশুকন্যাকে
  2. প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন শনিবার
  3. স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দেওয়া হলো মেয়াদোত্তীর্ণ ওষুধ
  4. আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি : পানিসম্পদ মন্ত্রী
  5. রাজশাহীকে পূর্ণাঙ্গ ‘ইন্টারনেট সিটি’ হিসেবে গড়তে চাই : ভূমিমন্ত্রী
  6. রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ মেনে গুটি আম সংগ্রহ শুরু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x