Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০৫, ২৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:০৬, ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০৫, ২৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:০৬, ২৭ ডিসেম্বর ২০২৪
আরও খবর
কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়
দেশকে বদলে দিতে সততার সঙ্গে কাজ করার আহ্বান ধর্ম উপদেষ্টার
নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আমরা প্রস্তুত : ধর্ম উপদেষ্টা 
রোডম্যাপ অনুসারে হজের সব কার্যক্রম এগিয়ে যাচ্ছে : ধর্ম উপদেষ্টা
ভালো সরকার আশা করছি, খারাপও হতে পারে : ধর্ম উপদেষ্টা

নাশকতাকারীরা দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০৫, ২৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:০৬, ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০৫, ২৭ ডিসেম্বর ২০২৪
আপডেট: ২১:০৬, ২৭ ডিসেম্বর ২০২৪
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বাসসে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। নানামুখী আন্দোলন-সংগ্রাম ও নাশকতার মাধ্যমে সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এরূপ নাশকতাকারীরা কোনভাবেই দেশপ্রেমিক হতে পারে না।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের লালখান বাজারে জামেয়াতুল উলুম মাদরাসা মাঠে মরহুম ড. জামাল নজরুল ইসলামের স্মরণসভায় ধর্মবিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন। মরহুম ড. জামাল নজরুল ইসলাম স্মৃতি সংসদ এ স্মরণসভার আয়োজন করে।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হতে যাচ্ছে। এই সময়ে প্রতিমাসেই কোনো না কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। এ সময়ে সচিবালয় ঘেরাও করা হয়েছে। এ ছাড়া সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো ও পাহাড়ি-বাঙালি সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি, প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু সরকার সব চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে। এ সরকারের ব্যর্থ হওয়ার কোনো আশঙ্কা নেই। এই সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে। 

দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানিয়ে উপদেষ্টা নাশকতাকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নাশকতাকারীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ড. জামাল নজরুল ইসলামের স্মৃতিচারণ করে উপদেষ্টা বলেন, তিনি অত্যন্ত সজ্জন, বিনয়ী ও সরল প্রকৃতির মানুষ ছিলেন। মাদরাসার প্রতিও তার গভীর অনুরাগ ছিল। তিনি এই জামেয়াতুল উলুম লালখান বাজার মাদরাসা প্রতিষ্ঠার জন্য ৩০ বিঘা জমি দান করে গেছেন। তার এ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। 

উপদেষ্টা আরও বলেন, ড. জামাল ছিলেন একজন নির্মোহ দেশপ্রেমিক। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উচ্চ বেতনের চাকরি ত্যাগ করে দেশে ফিরে এসে মাত্র আড়াই হাজার টাকা বেতনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন।

ড. আ ফ ম খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা

সংশ্লিষ্ট সংবাদ: ড. আ ফ ম খালিদ হোসেন

৩১ জানুয়ারি ২০২৬
দেশকে বদলে দিতে সততার সঙ্গে কাজ করার আহ্বান ধর্ম উপদেষ্টার
২৮ জানুয়ারি ২০২৬
রোডম্যাপ অনুসারে হজের সব কার্যক্রম এগিয়ে যাচ্ছে : ধর্ম উপদেষ্টা
২৬ জানুয়ারি ২০২৬
ভালো সরকার আশা করছি, খারাপও হতে পারে : ধর্ম উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জনগণকে দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষা করব : তথ্য প্রতিমন্ত্রী
  2. সংসদ সচিবালয় কমিশন গঠিত
  3. কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, তদন্ত ও সহায়তার নির্দেশ
  4. ‘আনন্দ’ বা ‘মঙ্গল’ নয়, এবার হবে বৈশাখী শোভাযাত্রা : সংস্কৃতিমন্ত্রী
  5. বিনিয়োগে চ্যালেঞ্জ সম্পর্কে ব্যবসায়ীদের মতামত শুনলেন প্রধানমন্ত্রী
  6. গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না : আখতার হোসেন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x