Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৫:০০, ০৭ মার্চ ২০২৫
আপডেট: ১৫:০২, ০৭ মার্চ ২০২৫
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৫:০০, ০৭ মার্চ ২০২৫
আপডেট: ১৫:০২, ০৭ মার্চ ২০২৫
আরও খবর
তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ঈদ করবেন
গণভোট নিয়ে অবস্থান জানাল জাতিসংঘ
শ্যামনগরে পুলিশের গুলিতে নিহত বিএনপিনেতার বাড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব : মঈন খান
জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মির্জা ফখরুল

নির্বাচন নিয়ে গড়িমসি করলে সরকারের প্রতি সন্দেহ জাগবে : রিজভী

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৫:০০, ০৭ মার্চ ২০২৫
আপডেট: ১৫:০২, ০৭ মার্চ ২০২৫
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৫:০০, ০৭ মার্চ ২০২৫
আপডেট: ১৫:০২, ০৭ মার্চ ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ শুক্রবার দুপুরে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : এনটিভি

‘নির্বাচন নিয়ে গড়িমসি কেন’ এমন প্রশ্ন রেখে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কেউ কেউ বলছেন, এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব না। এটা আরও পিছিয়ে দিতে হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকার সেখানে সহযোগিতা করবেন। সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে, তবে ডিসেম্বর কেন জুলাইয়ের মধ্যেও নির্বাচন করা সম্ভব। নির্বাচন নিয়ে গড়িমসি করা হলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের সন্দেহ জাগবে।’

আজ শুক্রবার (৭ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে ছাত্র-জনতার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।

‘ভারত শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে’ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘ভারত হাসিনার মাধ্যমে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করেছে। ভারতের যা ইচ্ছা হতো হাসিনার মাধ্যমে তা করত। আর হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত যা বলত, তাই করত। ভারত মনে করত হাসিনা তাদের একজন বিশ্বস্ত, অনুগত। শেখ হাসিনা ছিল দস্যু দলের সরদারনি, যখন যা ইচ্ছে করেছে, তাই করেছে।’

বিএনপিনেতা রিজভী বলেন, ‘যে অভিযোগ খালেদা জিয়ার বিরুদ্ধে সেই অভিযোগের সঙ্গে তার যোগাযোগই নেই, সংশ্লিষ্টতা নেই। ওটার ওপর শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট সাজা দিয়ে দিল পাঁচ বছর। আবার যত ওপরের কোর্টে যাওয়া যায় তারা আরও বেশি করে সাজা দিয়ে দেয়। শেখ হাসিনা তার ব্যক্তিগত আক্রোশ সম্পাদনা করেছেন আদালতের মাধ্যমে। কিসের আদালত, কিসের আইন, কিসের বিচার, শেখ হাসিনা যা বলত, তাই হতো। শেখ হাসিনা রক্ত নিয়ে প্রতারণা করেছেন। তিনি শহীদদের সঙ্গে অপমানমূলক আচরণ করেছেন। শহীদদের সঙ্গে বেইমানি করেছেন শেখ হাসিনা।’

ভারতের প্রসঙ্গ টেনে রিজভী আরও বলেন, ‘ভারত আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশ বিষয়ে আলোচনা করে। ভারত যুক্তরাজ্যে গিয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা করে কেন? বাংলাদেশে সরকার নেই? বাংলাদেশ একটি স্বাধীন দেশ নয়? বাংলাদেশের একটি জাতীয় পতাকা আছে। এর একটি জাতীয় সংগীত আছে। তো বাংলাদেশ নিয়ে আপনার এত মাথাব্যথা কেন? বাংলাদেশকে নিয়ে অন্য একটি দেশের সঙ্গে আলোচনা করার অধিকার আপনাকে কে দিয়েছে?’

‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুম্মানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও সদস্য সচিব বিশ্বনাথ সরকারসহ অন্যান্যরা।

রাজশাহী রুহুল কবির রিজভী বিএনপি

সংশ্লিষ্ট সংবাদ: রাজশাহী

২২ জানুয়ারি ২০২৬
কারাগার হবে বিপথগামীর জন্য সংশোধনাগার : কারা মহাপরিদর্শক
১২ জানুয়ারি ২০২৬
রাজশাহী মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস চক্রের ৬ সদস্য আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সরকারি বাসভবন যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী
  2. ১১ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
  3. ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরে মহাসড়কে সেনাবাহিনী
  4. ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া
  5. জনরায়ের সরকারের কাছে জনগণের আবদার একটু বেশি : পানিসম্পদ মন্ত্রী
  6. ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে নারী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x