Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
জাহিদুর রহমান
২২:২০, ১০ এপ্রিল ২০২৫
আপডেট: ২২:২১, ১০ এপ্রিল ২০২৫
জাহিদুর রহমান
২২:২০, ১০ এপ্রিল ২০২৫
আপডেট: ২২:২১, ১০ এপ্রিল ২০২৫
আরও খবর
সাতক্ষীরায় গণপিটুনিতে যুবককে হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যায় আসামি গ্রেপ্তার
রাজধানীতে গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১২০০
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৮১

আলোচিত সেই ‘ক্রিম আপা’ গ্রেপ্তার

জাহিদুর রহমান
২২:২০, ১০ এপ্রিল ২০২৫
আপডেট: ২২:২১, ১০ এপ্রিল ২০২৫
জাহিদুর রহমান
২২:২০, ১০ এপ্রিল ২০২৫
আপডেট: ২২:২১, ১০ এপ্রিল ২০২৫
আশুলিয়ায় গ্রেপ্তার হওয়া আলোচিত ‘ক্রিম আপা’ শারমিন শিলা। ছবি : এনটিভি

সাভারের আশুলিয়ার আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার সাভার থেকে আশুলিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এর আগে শারমিন শিলার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন।

জানা গেছে, শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণ করার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন নেটিজেনরা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাভারের আশুলিয়ায় বসবাসকারী শারমিন শিলা পেশায় একজন বিউটিশিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘ক্রিম আপা’ নামে পরিচিত। তিনি মেকআপের কাজ করার পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন। এ ছাড়া নিজের ছেলে-মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন। গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন শারমিন শিলা, যা পরবর্তীতে ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা যায়, শারমিন শিলা তার মেয়ে শিশুকে (আনুমানিক ২ বছর) জোর করে একহাতে দিয়ে মুখে চাপ দিয়ে হা করিয়ে মেয়ের অসম্মতিতে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন। এ ছাড়া তিনি তার ছেলে ও মেয়ে শিশুদের ক্যামেরার সামনে এনে জোর করে চুলকাটা, রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করেছেন। তিনি ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য গত এক বছর ধরে দুই শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। এ ধরনের আচরণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, ‘শারমিন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নিষ্ঠুর আচরণ করার অভিযোগ আনা হয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল শুক্রবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’

সাভার সামাজিক মাধ্যম গ্রেপ্তার শিশু নির্যাতন ক্রিম আপা

সংশ্লিষ্ট সংবাদ: সাভার

২৯ সেপ্টেম্বর ২০২৬
এসআই আলতাফ হত্যা মামলায় এজাহারভুক্ত সব আসামি গ্রেপ্তার
১৩ সেপ্টেম্বর ২০২৬
সাভারে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৮
১০ সেপ্টেম্বর ২০২৬
সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, আরও দুইজন রিমান্ডে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ
  2. কক্সবাজারে অগ্নিকাণ্ড, রিসোর্টের ম্যানেজার আটক
  3. বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
  4. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. পুলিশে ২৪,৬৭৭টি নতুন পদ সৃষ্টির উদ্যোগ সরকারের
  6. লাগেজ ব্যবস্থাপনায় গতি আনতে শাহজালাল বিমানবন্দরে ক্যামেরা ও লাইভ মনিটর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x