Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৩:৫০, ১৪ মে ২০২৫
আপডেট: ১৩:৫১, ১৪ মে ২০২৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৩:৫০, ১৪ মে ২০২৫
আপডেট: ১৩:৫১, ১৪ মে ২০২৫
আরও খবর
অতিবৃষ্টিতে দেয়াল ধসে প্রাণ গেল নারীর
প্রবাসীকে হত্যা : ৭ জনের যাবজ্জীবন
পিলারের মাটি সরে নদীর ওপর ঝুলছে স্টিল সেতু
দায়িত্ব শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ভিভিআইপি প্রটোকল পাবেন ৬ মাস
কুমিল্লায় ১০২ মিলিমিটার বৃষ্টি : ডুবল নগরী, জনজীবনে চরম ভোগান্তি

চট্টগ্রামের জলাবদ্ধতা চলতি বর্ষায় অর্ধেকে নামাতে নির্দেশ প্রধান উপদেষ্টার

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৩:৫০, ১৪ মে ২০২৫
আপডেট: ১৩:৫১, ১৪ মে ২০২৫
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১৩:৫০, ১৪ মে ২০২৫
আপডেট: ১৩:৫১, ১৪ মে ২০২৫
বক্তব্য দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : এনটিভি

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি বর্ষা মৌসুমেই আগের তুলনায় অর্ধেকে কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (১৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউজে নগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন, অনেক পরিকল্পনা আর আলোচনা হয়েছে, এখন বাস্তব ফল দেখতে চাই। চট্টগ্রামের জলাবদ্ধতা একদিনে যাবে না, কিন্তু পরিবর্তন শুরু করতে হবে এখন থেকেই। এবারের বর্ষা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তাই পুরো সমস্যা এবারই দূর হবে না, তবে এ মৌসুমে যদি জলাবদ্ধতা আগের চেয়ে অর্ধেকে না নামে, তাহলে এত আয়োজন ব্যর্থ বলে মনে হবে।

চট্টগ্রামের ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, জলাবদ্ধতা শুধু একটি সমস্যা নয়, এটি একটি প্রতীক। এই সমস্যার সমাধান হলে অন্যান্য শহরও অনুপ্রাণিত হবে। তাই চট্টগ্রামকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

এই সমস্যা নিরসনে নিয়মিত তাগিদ দেওয়ার নির্দেশনা দিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, চট্টগ্রামের যে সক্ষমতা আছে, তা অন্য অনেক শহরে নেই। তাই সবাইকে আরও সক্রিয় হতে হবে, আর নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা জলাবদ্ধতা নিয়ে অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহণ ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা সি. আর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদসহ আরও অনেকে।

ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম প্রধান উপদেষ্টা নির্দেশ জলাবদ্ধতা

সংশ্লিষ্ট সংবাদ: ড. মুহাম্মদ ইউনূস

০৮ এপ্রিল ২০২৬
পৃথিবীকে বাঁচাতে বিশ্বনেতাদের এগিয়ে আসতে হবে : ইউনূস সেন্টারের বিবৃতি
০৬ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ
২৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি বাসভবন ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাস্তায় পড়েছিল এসএসসি পরীক্ষার ৩ বান্ডেল খাতা
  2. ফিলিং স্টেশনগুলোতে উধাও দীর্ঘ সারি, অলস সময় পার করছেন কর্মচারীরা
  3. ঝাঁঝালো বক্তব্যে সরকারি দলকে ধুয়ে দিলেন জামায়াত এমপি
  4. ট্রাফিক আইন ভাঙ্গলে এআই ভিত্তিক প্রযুক্তিতে ব্যবস্থা নেবে পুলিশ
  5. আগামী পাঁচদিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. পদ্মা-মেঘনা পাড়ের জেলেদের মনে স্বস্তির বদলে উদ্বেগ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x