Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
ফজলে এলাহী, রাঙামাটি
১৮:১৫, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ২০:১২, ১৯ জুলাই ২০২৫
ফজলে এলাহী, রাঙামাটি
১৮:১৫, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ২০:১২, ১৯ জুলাই ২০২৫
আরও খবর
খামেনির দাফন আনুষ্ঠানিকতায় জনসমুদ্র তেহরান
মৌলভীবাজারে নানা আয়োজনে এনটিভির ২৪ বছরে পদার্পন অনুষ্ঠান উদযাপন
শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ, তদন্তে ডিবি
ঝিনাইদহে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃদ্ধাশ্রমে ব্যতিক্রমী আয়োজন
জুলাই শহীদ মায়ের আবেগঘন বক্তব্যে চোখ ভিজল প্রধানমন্ত্রীর

পার্বত্য চুক্তি বাস্তবায়নে রাস্তা খোঁজা হচ্ছে : পররাষ্ট্র উপদেষ্টা

ফজলে এলাহী, রাঙামাটি
১৮:১৫, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ২০:১২, ১৯ জুলাই ২০২৫
ফজলে এলাহী, রাঙামাটি
১৮:১৫, ১৯ জুলাই ২০২৫
আপডেট: ২০:১২, ১৯ জুলাই ২০২৫

পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে। 

আজ শনিবার (১৯ জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রেস্ট হাউজে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির ১০ম সভা শেষে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অনেকগুলো বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছি। একটি বিষয় স্বীকার করতে হবে, চুক্তি বাস্তবায়ন হচ্ছে না মানেই এখানে কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি। ছোট বিষয়গুলো যেগুলো সহজেই সমাধান করা যায় সেগুলো আমরা শেষ করে ফেলি। যেগুলো একটু কঠিন বিষয় আছে, সেগুলো কীভাবে সমাধান করা যায় সেটার রাস্তা খোঁজার চেষ্টা করা হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) এবং কমিটির আরেক সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা।

এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শামসুল হক ও মঙ্গল চন্দ্র পাল।

পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভূমি জরিপ ও চুক্তির অবাস্তবায়িত ধারা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং খুব দ্রুতই পরবর্তী সভা করা হবে।

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় খোলার বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা সভার বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এর আগে ঢাকায় গত ২০২৪ সালের ৩০ এপ্রিল ৯ম সভা অনুষ্ঠিত হয়েছিল। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর কমিটি পুনর্গঠিত হওয়ার পর এটাই প্রথম সভা।

পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস তৌহিদ হোসেন সন্তু লারমা চুক্তি ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: পার্বত্য চট্টগ্রাম

১৩ মে ২০২৬
আন্দোলন-সংগ্রামের ছবি অপরাধের লাইসেন্স হতে পারে না : পার্বত্য প্রতিমন্ত্রী
১০ মে ২০২৬
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই : পার্বত্য মন্ত্রী
০৬ এপ্রিল ২০২৬
সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না : পার্বত্য মন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লঘুচাপ ও ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  3. মৌলভীবাজারে নানা আয়োজনে এনটিভির ২৪ বছরে পদার্পন অনুষ্ঠান উদযাপন
  4. ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  5. জুয়া প্রতিরোধ আইনে দেশের প্রথম মামলা জীবননগর থানায়
  6. রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x