Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
জাহিদুর রহমান
১৯:৪০, ০৩ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:৪৪, ০৩ আগস্ট ২০২৫
জাহিদুর রহমান
১৯:৪০, ০৩ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:৪৪, ০৩ আগস্ট ২০২৫
আরও খবর
সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার
কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

সাভারে ইয়ামিন হত্যা মামলায় এএসআই গ্রেপ্তার, ট্রাইব্যুনালে হস্তান্তর

জাহিদুর রহমান
১৯:৪০, ০৩ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:৪৪, ০৩ আগস্ট ২০২৫
জাহিদুর রহমান
১৯:৪০, ০৩ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:৪৪, ০৩ আগস্ট ২০২৫
সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া এমআইএসটির শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় গ্রেপ্তার এএসআই মোহাম্মদ আলী। ছবি : এনটিভি

সাভারে পুলিশের সাঁজোয়া যানে (এপিসি) এমআইএসটির শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিন হত্যা মামলায় সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলীকে (৩১) গ্রেপ্তার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।

আজ রোববার (৩ আগস্ট) সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মুড়াপাড়া থেকে এএসআই মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

এএসআই মোহাম্মদ আলীর বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানায়। তিনি গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
গত বছরের ১৮ জুলাই সাভারে ছাত্র-জনতার আন্দোলনে শাইখ আশহাবুল ইয়ামিন শহীদ হন। ওই সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর থেকে তাঁকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও তখনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ইয়ামিন রাজধানীর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন এমআইএসটির ওসমানী হলে। বাসা সাভারের ব্যাংক টাউন আবাসিক এলাকায়।

এ ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৯৭ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করেন শহীদ ইয়ামিনের মামা আব্দুল্লাহ আল কাবির‌‌।

পাশাপাশি শাইখ আসহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) মামলা হলে এ  ঘটনায় ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় এএসআই মোহাম্মদ আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।

শহীদ শাইখ আশহাবুল ইয়ামিন হত্যা মামলার অন্যতম আসামি সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগনেতা সাইদুর রহমান সুজন (৪৫) গত ১৫ জুন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। কর্তৃপক্ষের দাবি, কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তিনি।

গ্রেপ্তার এএসআই ইয়ামিন হত্যা সাভার

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

১৯ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২
১৫ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
১৫ ফেব্রুয়ারি ২০২৬
পাবনায় যুবশক্তির নেতা আসাদুল্লাহ গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী নেতাদের হত্যার হুমকি, প্রতিবাদে ধর্মঘট
  2. বাবাকে নিয়ে ফেসবুকে যা বললেন জায়মা রহমান
  3. দুর্নীতিমুক্ত না থাকলে বদলি, শিক্ষামন্ত্রীর কড়া নির্দেশ
  4. রমজানে সিএনজি স্টেশন বন্ধ থাকবে ৬ ঘণ্টা
  5. সবচেয়ে খারাপ রিক্রুটতো ছিলেন ড. মুহাম্মদ ইউনূস : খালেদ মুহিউদ্দীন
  6. মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x