Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি)
১৯:০৫, ২১ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:০৮, ২১ আগস্ট ২০২৫
মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি)
১৯:০৫, ২১ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:০৮, ২১ আগস্ট ২০২৫
আরও খবর
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় মামলা
পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
মামির মরদেহের পাশেই অস্ত্র নিয়ে বসেছিলেন ভাগনে
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় জুনে ঘোষণা হবে, আশা চিফ প্রসিকিউটরের

কলেজছাত্র সিজু হত্যায় ওসিসহ ১৩ পুলিশের বিরুদ্ধে মামলা

মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি)
১৯:০৫, ২১ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:০৮, ২১ আগস্ট ২০২৫
মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি)
১৯:০৫, ২১ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:০৮, ২১ আগস্ট ২০২৫
গাইবান্ধার সাঘাটা থানা। ছবি : এনটিভি

গাইবান্ধার সাঘাটায় কলেজছাত্র সিজু মিয়া হত্যার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম, ১৩ পুলিশসহ মোট ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার মা রিক্তা বেগম।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সাঘাটা আমলি আদালতের বিচারক পাপড়ি বড়ুয়া মামলাটি গ্রহণ করে তদন্তভার সিআইডিকে দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আল আসাদ জানান, শুনানি শেষে আদালত সিআইডিকে দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৪ জুলাই বিকেলে গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিস চত্বর থেকে সিজুকে থানায় ডেকে নিয়ে যায় সাঘাটা থানা পুলিশ। পরে থানায় তাকে নির্মমভাবে নির্যাতন করা হয় এবং মৃতপ্রায় অবস্থায় থানার পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। এরপর লাঠিপেটা করে তাকে হত্যা করা হয়। পরের দিন সকালে ওই পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিজুর মা রিক্তা বেগম অভিযোগ করেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলের হত্যার সুষ্ঠু বিচার চাই।’

নিহত সিজু মিয়া (২৫) গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নের বাগুরিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং গিদারি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

ঘটনার পরের দিন বিক্ষুব্ধ এলাকাবাসী পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে। এ সময় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও তাতে কোনো অগ্রগতি না হওয়ায় প্রায় এক মাস পর আদালতের শরণাপন্ন হন সিজুর মা।

মামলার আসামিরা হলেন ওসি বাদশা আলম, উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান, এসআই উজ্জ্বল, এসআই মহসিন আলী, সহকারী উপপরিদর্শক (এএসআই) রাকিবুল ইসলাম, এএসআই আহসান হাবিব, ডিউটি অফিসার এএসআই লিটন মিয়া, কনস্টেবল হামিদুল ইসলাম, কনস্টেবল আজাদুল ইসলাম, কনস্টেবল নয়ন চন্দ্র, কনস্টেবল জয় চন্দ্র, কনস্টেবল ধর্ম চন্দ্র বর্মণ, স্থানীয় যুবক সাব্বির হোসেন, ইউসুফ, মমিনুলসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজন।

গাইবান্ধা হত্যা কলেজছাত্র মামলা
১৪ নভেম্বর ২০২৪
গাইবান্ধায় বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড
১২ নভেম্বর ২০২৪
বৈদ্যুতিক মিটার চুরি করে বিকাশের মাধ্যমে টাকা আদায়, থানায় অভিযোগ
১০ নভেম্বর ২০২৪
শহীদ জিয়ার আদর্শে নেতাকর্মীদের কাজ করার আহ্বান আমিনুল ইসলামের
০৯ নভেম্বর ২০২৪
শিক্ষাকে ঘিরে বাংলাদেশে নতুন আকাঙ্খার সৃষ্টি হয়েছে : হোসেন জিল্লুর রহমান
০২ নভেম্বর ২০২৪
গণতন্ত্র রক্ষার জন্য জিয়া পরিবার অপরিহার্য : এসএম জিলানী
২৪ সেপ্টেম্বর ২০২৩
বউ-শাশুড়ি মেলা!
  •  
সর্বাধিক পঠিত
  1. তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী
  2. ঝড়-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যে তথ্য দিল আবহাওয়া অফিস
  3. গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ঝরল ৫ প্রাণ
  4. আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  5. প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
  6. চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x