Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১০:২৫, ২২ আগস্ট ২০২৫
আপডেট: ১১:২৪, ২২ আগস্ট ২০২৫
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১০:২৫, ২২ আগস্ট ২০২৫
আপডেট: ১১:২৪, ২২ আগস্ট ২০২৫
আরও খবর
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
হাতিয়ায় হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
হাতিয়ায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
১১ দল গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবে : হামিদুর

মালয়েশিয়ায় যাচ্ছেন নাহিদ ইসলাম

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১০:২৫, ২২ আগস্ট ২০২৫
আপডেট: ১১:২৪, ২২ আগস্ট ২০২৫
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
১০:২৫, ২২ আগস্ট ২০২৫
আপডেট: ১১:২৪, ২২ আগস্ট ২০২৫
নাহিদ ইসলাম। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এ সফরের সার্বিক আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টার।

তিন দিনের সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে একটি গ্র্যান্ড পাবলিক ইভেন্ট আয়োজন করা হবে, যেখানে ৩০০ এর বেশি প্রবাসী বাংলাদেশি উপস্থিত থাকবেন। এ মহাসমাবেশে রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসী জনসাধারণ অংশ নেবেন।

এছাড়া নাহিদ ইসলাম বিভিন্ন পেশাজীবী সংগঠন, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, প্রবাসীদের অধিকার, সামাজিক দায়বদ্ধতা, মানবাধিকার সুরক্ষা এবং রাষ্ট্রগঠনে প্রবাসীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা আসবে বলে আয়োজকরা আশা করছেন।

আয়োজকদের মতে, এ সফরের মূল উদ্দেশ্য হলো গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের পরিবর্তন ও নতুন সম্ভাবনা প্রবাসীদের সঙ্গে ভাগাভাগি করা এবং তাদের রাষ্ট্রগঠনে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। প্রবাসীরা এ সফরের মাধ্যমে দেশের রাজনৈতিক অগ্রযাত্রা ও গণ-আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে সরাসরি আলোচনার সুযোগ পাবেন।

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের বিশ্বাস, এই সফর প্রবাসীদের অংশগ্রহণ আরও জোরদার করবে এবং বাংলাদেশকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

এ প্রসঙ্গে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সদস্য মো. এনামুল হক বলেন, নাহিদ ইসলামের এই সফর প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার উৎস হবে এবং তাদের রাষ্ট্রগঠনে সক্রিয় ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে।

আরেক কেন্দ্রীয় সদস্য আলমগীর চৌধুরী আকাশ বলেন, প্রবাসীরা এই সফর থেকে নতুন দিকনির্দেশনা ও উদ্দীপনা পাবেন, যা বাংলাদেশকে এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সফর শেষে আগামী ২৫ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে নাহিদ ইসলামের।

মো. নাহিদ ইসলাম মালয়েশিয়া এনসিপি প্রবাস
১৭ জুলাই ২০২৫
‘গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস মুক্ত করব’
১৬ জুলাই ২০২৫
ব্লকেড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে নাহিদের ঘোষণা ‘লড়াই চলবে’
১৬ জুলাই ২০২৫
যুদ্ধ নয়, দেশ গড়তে গোপালগঞ্জে এসেছি : নাহিদ ইসলাম
১৫ জুলাই ২০২৫
চরমোনাই দরবার শরীফে এনসিপির নাহিদসহ কেন্দ্রীয় নেতারা
০৮ জুলাই ২০২৫
দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে : নাহিদ ইসলাম
০৭ জুলাই ২০২৫
৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ : নাহিদ ইসলাম
০৬ জুলাই ২০২৫
নতুন বাংলাদেশ পুরোনো ব্যবস্থায় চলতে পারে না : নাহিদ ইসলাম
০৫ জুলাই ২০২৫
বিচার, সংস্কার ও নতুন সংবিধান আমাদের প্রধান দাবি : নাহিদ ইসলাম
০৫ জুলাই ২০২৫
দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে : নাহিদ ইসলাম
০৪ জুলাই ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : নাহিদ ইসলাম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
  2. দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২
  3. আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত : ইসি আনোয়ারুল
  4. রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
  5. তারেক রহমানকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
  6. সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x