Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ০৪:০০, ২৭ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ০৪:০০, ২৭ আগস্ট ২০২৫
আরও খবর
তারেক রহমান ঢাবি আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল
আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ
আমি বিশ্বাস করি, আমাদের কষ্ট বৃথা যাবে না : আসিফ নজরুল
জেলা ও দায়রা জজ এমএ সাঈদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা নিয়োগ
বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত বোর্ড ও ক্রিকেটারদের : ড. আসিফ নজরুল

নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা মনে করত আ.লীগ : আইন উপদেষ্টা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ০৪:০০, ২৭ আগস্ট ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ২৭ আগস্ট ২০২৫
আপডেট: ০৪:০০, ২৭ আগস্ট ২০২৫
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে মঙ্গলবার এক অনুষ্ঠানে বক্তব্য দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : বাসস

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ জনগণকে নির্যাতন করার শক্তিকে সাংবিধানিক ক্ষমতা হিসেবে ভেবে নিয়েছিল। জনগণের ইচ্ছাকে তারা মূল্য দিত না, বরং নির্যাতন করার ক্ষমতাকেই নিজেদের অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরীফ ভূঁইয়া রচিত ‘রেভিউলুশনারি কনস্টিউনালিজম : অ্যান্ড হোয়াই ইট ওয়াজ অ্যাসেনশিয়াল টু ডিক্লেয়ার দ্য ফিফটিন্থ এমেন্ডমেন্ট আনকনস্টিটিউশনাল’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

ড. আসিফ নজরুল বলেন, জনগণের ইচ্ছা নয়, বরং জনগণকে নির্যাতন করার শক্তিকেই তারা সাংবিধানিক ক্ষমতা মনে করত। জনগণের ইচ্ছার কোনো গুরুত্ব তাদের কাছে ছিল না।

আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, তাদের রাজনীতি মূলত ছিল জিয়াউর রহমানকে হেয় করা ও বঙ্গবন্ধুকে সর্বোচ্চ আসনে বসানো। অথচ বঙ্গবন্ধুর রেখে যাওয়া সংবিধানে অবসরোত্তর বিচারকদের সরকারি চাকরিতে যোগদানের বিধান ছিল না, সেটি প্রবর্তন করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলও তার প্রবর্তিত একটি প্রতিষ্ঠান। শেখ হাসিনা যদিও প্রকাশ্যে জিয়াউর রহমানের সমালোচনা করতেন, তবুও অসংখ্য বিষয়ে বঙ্গবন্ধুর পরিবর্তে তাকে অনুসরণ করেছিলেন।

পঞ্চদশ সংশোধনীকে ভয়াবহ আখ্যা দিয়ে আইন উপদেষ্টা বলেন, ‘মাঝে মাঝে আমার মনে হতো—এমন এক সাংবিধানিক সংশোধনী আওয়ামী লীগের লোকজন কি এতটাই বোকা হয়ে করেছে, নাকি উদ্ধত হয়ে? আমার মনে হয় তারা উদ্ধতই ছিল। তারা ভেবেছিল, তাদের ক্ষমতা এতই অটল, একটি নির্যাতন যন্ত্র চালু করলেই জনগণ মুখ খুলতে পারবে না।’

ড. আসিফ নজরুল প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীর এত ক্ষমতা কেন? মৌলিক অধিকারগুলোর ওপর এত সীমাবদ্ধতা কেন? মৌলিক নীতিগুলো কি সারা জীবন মৌলিক নীতিই থেকে যাবে?

আইন উপদেষ্টা বলেন, ‘সংবিধান নিয়ে এসব বিতর্ক একসময় ছিল না। আমি যখন সাংবাদিকতা শুরু করি ১৯৮৬-৮৭ সালের দিকে, তখন স্বচ্ছতা কিংবা জবাবদিহিতা শব্দগুলোই প্রচলিত ছিল না। অথচ এখন এসব নিয়ে দৃঢ়ভাবে কথা বলা হচ্ছে। এই বই সংবিধান চর্চাকে নতুন মাত্রা দেবে।’

সংবিধান চর্চা বজায় রাখার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের দেশের সংবিধানের ইতিহাস জানা অত্যন্ত জরুরি। এত সমৃদ্ধ কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির বিতর্ক থাকা সত্ত্বেও অনেকে এগুলো দেখে না। আমরা যদি নিজেরাই আলোচনার মাধ্যমে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিকে জনপ্রিয় করি, মানুষ ধীরে ধীরে এতে আগ্রহী হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও ব্লাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন।

প্যানেল আলোচনায় ড. আসিফ নজরুল ছাড়াও অংশ নেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ও সংবিধান সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং আইনবিদ, লেখক ও অনুবাদক মিল্লাত হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে প্রথিতযশা আইনবিদ ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনও উপস্থিত ছিলেন।

ড. আসিফ নজরুল আইন উপদেষ্টা
২৪ নভেম্বর ২০২৫
দেশের সব সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে : আইন উপদেষ্টা
২০ নভেম্বর ২০২৫
শেখ হাসিনা-কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার
২০ নভেম্বর ২০২৫
শেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেবে সরকার
১৪ নভেম্বর ২০২৫
বিচারকের সন্তান হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ আইন উপদেষ্টার
১৪ নভেম্বর ২০২৫
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানি বাড়াতে চান আসিফ নজরুল
১১ নভেম্বর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নে তিন-চারদিনের মধ্যে সিদ্ধান্ত : আইন উপদেষ্টা
০৯ নভেম্বর ২০২৫
নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আইন উপদেষ্টা
০৮ নভেম্বর ২০২৫
রাজশাহী টিটিসি পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ নজরুল
০৩ নভেম্বর ২০২৫
ছয় মিনিটের সংবাদ সম্মেলনে যা বললেন আইন উপদেষ্টা
০৩ নভেম্বর ২০২৫
গণভোট নিয়ে দলগুলো ঐক্যবদ্ধ নির্দেশনা না দিলে সিদ্ধান্ত নেবে সরকার 
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
  2. বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
  3. প্রবাসফেরত যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে তরুণী
  4. সকালের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  5. ফিরে দেখা ২৩ জুলাই ২০২৪ : ৪ দফা দাবি বাস্তবায়নে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
  6. পোশাক শিল্পের বিকাশে প্রয়োজনীয় সবকিছু করবে সরকার : প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x