Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৩৫, ১২ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:৩৮, ১২ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৩৫, ১২ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:৩৮, ১২ অক্টোবর ২০২৫
আরও খবর
ডেঙ্গুর টিকাদান কর্মসূচি নিলে স্বাস্থ্য বাজেটে চাপ পড়বে : স্বাস্থ্যমন্ত্রী
‘ফ্রম মিলিয়ন টু অ্যানুয়াল মিলিয়ন’ শীর্ষক নতুন বৈশ্বিক কৌশল ঘোষণা
হামে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়াল
হাম ও উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু
জ্বর হলেই হাসপাতালে ভিড় না করার পরামর্শ বিশেষজ্ঞদের

‘শিশুর সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৩৫, ১২ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:৩৮, ১২ অক্টোবর ২০২৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৩৫, ১২ অক্টোবর ২০২৫
আপডেট: ২১:৩৮, ১২ অক্টোবর ২০২৫
রোববার ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ। ছবি : পিআইডি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুর স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক উদ্যোগ। রোববার (১১ অক্টোবর) ঢাকার আজিমপুর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দীর্ঘদিন পর এ ধরনের বৃহৎ পরিসরের টিকাদান ক্যাম্পেইন শুরু হওয়া জাতির জন্য একটি আশাব্যঞ্জক পদক্ষেপ। এ কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।

সমাজকল্যাণ উপদেষ্টা আরও জানান, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন শিশু, কিশোর-কিশোরী ক্লাব ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের কাছেও এই টিকাদান কর্মসূচি পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশে প্রথমবারের মতো ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হবে।

এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক টিকাদান ক্যাম্পেইন, যার মাধ্যমে প্রায় পাঁচ কোটি শিশুকে টিকা দেওয়া হবে। জন্মসনদ না থাকলেও শিশুরা টিকার সুবিধা পাবে-যাতে কোনো শিশুই টিকাদান থেকে বঞ্চিত না হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন একটি নিরাপদ, উন্নত ও কার্যকর টিকা, যা শরীরে প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে। একটি মাত্র ডোজেই ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা ৮৫ শতাংশ পর্যন্ত টাইফয়েড প্রতিরোধ করতে সক্ষম হবে, যা দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিত করবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের স্কুল, মাদ্রাসা ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হবে। দ্বিতীয় ধাপে ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছর বয়সী স্কুলবহির্ভূত শিশুদের বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। শহরের ভাসমান ও পথশিশুদের টিকাদানে সরকারি-বেসরকারি সংস্থা একযোগে কাজ করছে।

সরকারের লক্ষ্য চার কোটি ৯০ লাখ শিশুকে টিকা প্রদান করা। ইতোমধ্যে এক কোটি ৬৮ লাখ শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে। নিবন্ধনের পর টিকার সনদপত্র অনলাইনে সরাসরি ডাউনলোড করা যাবে।

শারমীন এস মুরশিদ টাইফয়েড টিকাদান কর্মসূচি মাইলফলক সমাজকল্যাণ উপদেষ্টা

সংশ্লিষ্ট সংবাদ: শারমীন এস মুরশিদ

২২ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়া : শারমীন এস মুরশিদ
১৭ জানুয়ারি ২০২৬
‘কুইক রেসপন্স টিমের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে সেবা প্রদান করা হবে’
২৯ ডিসেম্বর ২০২৫
‘তরুণদের আত্মত্যাগ ও অবিচলতাই পরিবর্তনের প্রধান শক্তি’
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সিসি ক্যামেরায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, উচ্ছেদ ববিতার ‘রাজকীয় বস্তি’
  2. একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন
  3. বিমানবন্দরগামী মাইক্রোবাস খালে ডুবে প্রবাসীর স্ত্রী নিহত, জীবিত উদ্ধার ১০
  4. গ্যাস বিস্ফোরণে তিন জনের মৃত্যু, পরিবারের শেষ শিশুটিও মৃত্যুপথযাত্রী
  5. ওমরাহ যাত্রীদের ২ কোটি টাকা নিয়ে উধাও দুই পীরজাদা
  6. টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x