Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:৩০, ১৭ অক্টোবর ২০২৫
আপডেট: ২৩:৩১, ১৭ অক্টোবর ২০২৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:৩০, ১৭ অক্টোবর ২০২৫
আপডেট: ২৩:৩১, ১৭ অক্টোবর ২০২৫
আরও খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭
বিয়ের কথা বলে ডেকে হত্যার পর পোড়ানো হয় মরদেহ, গ্রেপ্তার ২
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৬, মামলা ৫৫
এক মণ গাঁজাসহ চার মামলার আসামি গ্রেপ্তার
অনলাইন জুয়ার ‘মাস্টার এজেন্ট’ শামীম গ্রেপ্তার

বেহেশত নিয়ে কটূক্তি, শামীম আশরাফ ফের গ্রেপ্তার

আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:৩০, ১৭ অক্টোবর ২০২৫
আপডেট: ২৩:৩১, ১৭ অক্টোবর ২০২৫
আইয়ুব আলী, ময়মনসিংহ
২৩:৩০, ১৭ অক্টোবর ২০২৫
আপডেট: ২৩:৩১, ১৭ অক্টোবর ২০২৫
ময়মনসিংহের বিতর্কিত শামীম আশরাফকে ফের অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ছবি : এনটিভি

বেহেশত নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভের জন্ম দেওয়া ময়মনসিংহের বিতর্কিত শামীম আশরাফকে (৩৮) ফের অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কোতোয়ালি মডেল থানা-পুলিশ সন্ত্রাসবিরোধী আইনের দুটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত উভয় আবেদনই গ্রহণ করেন।

আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারের নয় দিনের মধ্যেই জামিন দেন আদালত। জামিনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের প্রমাণ মেলায় সন্ত্রাসবিরোধী আইনের দুটি মামলায় আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

আদালত সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হকের আদালতে শামীম আশরাফের জামিন শুনানি করেন আওয়ামী ও বামপন্থি কিছু আইনজীবী। পরে শুনানি শেষে ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনের মামলায় তার জামিন মঞ্জুর করেন বিচারক। তবে জামিন আদেশের কিছুক্ষণের মধ্যেই কোতোয়ালি মডেল থানা-পুলিশ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে শামীম আশরাফের গোপন ষড়যন্ত্রের তথ্য আদালতে উপস্থাপন করে সন্ত্রাসবিরোধী আইনের দুটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত উভয় আবেদনই গ্রহণ করেন। আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান জানান, আদালত থেকে জামিন পাওয়ার পর শামীম আশরাফকে আরও দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নথি কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ নগরীর জিরো পয়েন্ট এলাকায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের পরিচালিত ‘শামীম এন্টারপ্রাইজ’ কার্যালয়ের ভেতরে রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বৈঠক ও গোপন পরিকল্পনায় শামীম আশরাফ অংশ নিয়েছিলেন। এছাড়া নগরীর ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন খান আওয়ামী লীগকে সংগঠিত করে গেরিলা হামলার যে ষড়যন্ত্র করছিলেন তার সাথেও তিনি জড়িত।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, আওয়ামী লীগকে সংগঠিত করার মতো কাজে শামীম আশরাফ জড়িত। যেকারণে পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, বিগত সরকারের মন্ত্রী-এমপিদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি কিছু গুরুত্বপূর্ণ ডিভাইসে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া  গেছে। তদন্তের স্বার্থে এ বিষয়টি এখনই প্রকাশ করা যাচ্ছে না।

শামীম আশরাফ তার ফেসবুক প্রোফাইলে একটি কমেন্টে বেহেশতের সর্বোচ্চ মাকামকে পর্নো তারকা সানি লিওনের সঙ্গে তুলনা করে অশালীন ভাষায় রিকমেন্ট করেন। ইসলাম ধর্ম ও মুসলমানদের পবিত্র বিশ্বাস নিয়ে এমন রিকমেন্টর পর শহরজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ধর্মপ্রাণ মানুষ ও ইসলামী সংগঠনগুলো তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পরে পুলিশ তাকে আটক করলে ধর্ম অবমাননা ও সাইবার সুরক্ষা আইনে মামলা হয়। আদালত তাকে এক দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড চলাকালীন তার ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ ও কম্পিউটার জব্দ করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার কটূক্তি শামীম আশরাফ
১৮ আগস্ট ২০২৬
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৫ মামলা, গ্রেপ্তার ৪৮৮
১৮ আগস্ট ২০২৬
নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
১৮ আগস্ট ২০২৬
কুমিল্লায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
১৭ আগস্ট ২০২৬
ব্যবসায়ী মনির হত্যা : সাবেক এমপি মিলনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
১৬ আগস্ট ২০২৬
সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজসহ গ্রেপ্তার ৮
১৬ আগস্ট ২০২৬
ধানমণ্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার দুই নারী কারাগারে
১৬ আগস্ট ২০২৬
বাসায় গোপন বৈঠক, আ.লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার
১৬ আগস্ট ২০২৬
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
১৫ আগস্ট ২০২৬
নাশকতার পরিকল্পনা : শুটার আশিক কারাগারে
১৫ আগস্ট ২০২৬
নাশকতার মামলায় আওয়ামী লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন
  2. মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন জারি
  3. দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ কারাগারে ফিরেছে প্রিজন ভ্যান
  4. নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জামায়াত আমিরের অভিনন্দন
  5. পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ
  6. বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x