Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
আসাদুর রহমান জয়, নওগাঁ
১২:০৫, ১০ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:০৯, ১০ নভেম্বর ২০২৫
আসাদুর রহমান জয়, নওগাঁ
১২:০৫, ১০ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:০৯, ১০ নভেম্বর ২০২৫
আরও খবর
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
আশা করি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে বিএনপি : মাসুদ সাঈদী
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস
প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৫ প্রকল্প চলমান : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’ বলার যে ব্যাখ্যা দিলেন এমপি হানজালা

নওগাঁয় ধানের শীষের পক্ষে জনমত গঠনে গণসংযোগ

আসাদুর রহমান জয়, নওগাঁ
১২:০৫, ১০ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:০৯, ১০ নভেম্বর ২০২৫
আসাদুর রহমান জয়, নওগাঁ
১২:০৫, ১০ নভেম্বর ২০২৫
আপডেট: ১২:০৯, ১০ নভেম্বর ২০২৫
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা শোডাউন। ছবি : এনটিভি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে অনুসারী নেতাকর্মী ও সমর্থকেরা শোডাউন করেছেন। এছাড়াও, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গঠনের জন্য নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়।

রোববার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি নওগাঁ শহরের ব্রিজের মোড়, বাটার মোড়, পুরাতন বাস স্ট্যান্ড, মুক্তির মোড়, কেডির মোড়সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুপারিপট্রি গিয়ে শেষ হয়। নওগাঁ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাহিদুল ইসলাম ধলুর অনুসারী প্রায় ১০ হাজার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেন।

আরও পড়ুন : ঢাকা থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ, পদত্যাগ নিয়ে যা বললেন

সকাল ১০টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে তাজের মোড়ে জড়ো হতে থাকেন জাহিদুল ইসলাম ধলুর অনুসারী নেতাকর্মীরা। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তৃণমূলের নেতাকর্মীরা জাহিদুল ইসলাম ধলুকে মনোনয়ন দেওয়ার জন্য দলের শীর্ষ নেতাদের প্রতি অনুরোধ জানান।

নওগাঁ সদর উপজেলা বিএনপির সদস্য সারওয়ার কামাল চঞ্চল বলেন, ‘জাহিদুল ইসলাম ধলু ভাই হলেন জনগণের নেতা। তিনি বিগত সময়ে দলের নেতাকর্মীদের সঙ্গে ছিলেন। মামলা-হামলা ও জুলুম-নির্যাতনের সময় আমাদের আগলে রেখেছেন। নওগাঁ-৫ আসনে এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আমাদের দাবি, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে জাহিদুল ইসলাম ধলুর নাম ঘোষণা করা হোক। এই আসনে তাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।’

আরও পড়ুন : খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়ন নেওয়া কে এই জোবায়ের?

নওগাঁ জেলা যুবদলের সাবেক সহসভাপতি দেওয়ান ফারুক বলেন, ‘জাহিদুল ইসলাম ধলু ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। কিন্তু সে সময় ষড়যন্ত্র করে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়। এবার জনগণের দাবি ও সমর্থনের কারণে তিনি আবারও মনোনয়নপ্রত্যাশী হয়েছেন। বিগত আওয়ামী লীগ শাসনামলে আন্দোলন-সংগ্রামে সর্বদা মাঠে ছিলেন জাহিদুল ইসলাম ধলু।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি সম্প্রতি ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলটি ৬৩টি আসনে এখনও দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি, যার মধ্যে নওগাঁ-৫ আসনটি রয়েছে।

বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লিফলেট বিতরণ নির্বাচনি হাওয়া ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: বিএনপি

১৫ মার্চ ২০২৬
আশা করি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিবে বিএনপি : মাসুদ সাঈদী
১২ মার্চ ২০২৬
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
১২ মার্চ ২০২৬
মানবাধিকার সংরক্ষণের বিষয়টি আমাদের নির্বাচনি ইশতেহারে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত করা হবে
  2. সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএর চেক বিতরণ
  3. কাল নানা–নানি ও খালার কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী
  4. লাইলাতুল কদর উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
  5. আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায়
  6. সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x