জিয়াউর রহমানের সমাধিতে ড্যাব নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ড্যাব নেতৃবৃন্দের সদস্যপদের স্থগিতাদেশ বিএনপি প্রত্যাহার করায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করে সব মেডিকেল কলেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্র নেতৃবৃন্দ।
আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নেতৃবৃন্দ রাজধানীর শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানের জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা অর্পণ করেন।
এর আগে গত ৩ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে তাদের সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
সদস্য পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা নেতৃবৃন্দ হলেন বিএনপির সহ পরিবার কল্যাণ সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. এম এ কামাল, ডা. মো. ফারুক হোসেন, ডা. মো. মাহবুব আরেফিন রেজানুর রঞ্জু প্রমুখ।
শ্রদ্ধা নিবেদন ও দোয়ায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন-বিএমএ ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক, বিএনপির সহ পরিবার কল্যাণ সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহীদ হাসান, অধ্যাপক ডা. আব্দুস শাকুর খান, ডা. মো. খায়রুল ইসলাম, ডা. মো. আজহারুল ইসলাম, ডা. আলী আকবর আশরাফী, অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান, ডা. এম এ কামাল, ডা. মোহাম্মদ ফারুক হোসেন, ডা. এমদাদুল হক ইকবাল, ডা. মো. ওয়াসীম, ডা. মো. রেহান উদ্দিন খান, ডা. আলমগীর কবির উজ্জ্বল, ডা. তৌহিদুল ইসলাম জন, ডা. হারুনুর রশিদ খান রাকিব, ডা. জাফর ইকবাল জামালী, ডা. আবু আহমেদ শাফি, ডা. খন্দকার কামরুজ্জামান মিন্টু, ডা. গাজী মো. শাহিনুল ইসলাম, ডা. সামিউল আলম সোহান, ডা. মাহবুব আরেফীন রেজানুর রঞ্জু, ডা. মাহমুদুল হক চৌধুরী রানা, ডা. সাইফুল ইসলাম জুয়েল, ডা. মনজুরুল আজিজ ইমন, ডা. একরামুল রেজা টিপু, ডা. এস এ ফয়েজ, ডা. শাহরিয়ার কবির হাসান পল্লব, ডা. সাদিকুল আমিন শান্ত, ডা. সাজ্জাদুর রহমান, ডা. মো. জাভেদ হোসেন, ডা. আমিরুল মুলক হিরু, ডা. কে এম শরফুদ্দিন আশিক, ডা. মাসুম বিল্লাহ, ডা. আজিজুল হক মানিক, ডা. তারেকসহ ৩ শতাধিক চিকিৎসক।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর মাগফেরাত, এভার কেয়ার হাসপাতালে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দেশের এই সংকটকালে অভিভাবক হিসেবে খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যথাযথ দায়িত্ব পালন করতে পারেন সে দোয়া করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র যাতে পুনঃপ্রতিষ্ঠা হয় সেই দোয়া করা হয়।

নিজস্ব প্রতিবেদক