Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
০০:০৫, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০০:১০, ১৮ ডিসেম্বর ২০২৫
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
০০:০৫, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০০:১০, ১৮ ডিসেম্বর ২০২৫
আরও খবর
৫ লাখ টাকা নিয়ে উধাও কর্মচারী, পরে গ্রেপ্তার
নওগাঁয় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ইজিবাইক
সৌদির সঙ্গে মিল রেখে নওগাঁয় ঈদ পালন
১৭০ টাকার ব্রয়লার ২২০ টাকা, দেশি মুরগি ৭০০
বদলগাছীতে ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড আনসার ক্যাম্প, আহত ২

মরা মুরগি নিয়ে থানায় গৃহবধূ, মামলা দায়ের

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
০০:০৫, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০০:১০, ১৮ ডিসেম্বর ২০২৫
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
০০:০৫, ১৮ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০০:১০, ১৮ ডিসেম্বর ২০২৫
নওগাঁর বদলগাছী উপজেলায় দুই গৃহবধূর ১৮টি মুরগি বিষ প্রয়োগে মেরে ফেলার অভিযোগ উঠেছে। ছবি : এনটিভি অনলাইন

১৮টি মুরগি সংখ্যায় কম মনে হতে পারে, কিন্তু একটি দরিদ্র সংসারের কাছে এগুলোই ছিল স্বপ্ন আর আয়ের ভরসা। সেই স্বপ্নেই ঢেলে দেওয়া হয়েছে বিষ। নওগাঁর বদলগাছী উপজেলায় দুই গৃহবধূর ১৮টি মুরগি বিষ প্রয়োগে মেরে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গৃহবধূ শাপলা বেগম মৃত মুরগিগুলো থানায় নিয়ে গিয়ে অভিযোগ করেছেন। বিষয়টি এখন প্রাণিসম্পদ দপ্তর পর্যন্ত গড়িয়েছে।

নওগাঁর বদলগাছী উপজেলার কটকবাড়ি গ্রামে ভোরের আলো উঠোন ছুঁতেই থমকে যান গৃহবধূ শাপলা বেগম ও কানিজ ফাতেমা। তারা দেখেন, তাদের পরম যত্নে পালিত মুরগিগুলো ছটফট করছে। চোখের সামনেই একে একে নিভে যায় প্রাণ। গত ১৩ ডিসেম্বর কিছু বোঝার আগেই চারটি মুরগি নিথর হয়ে পড়ে। এরপর একে একে ঝরে যায় আরও ১৪টি মুরগির ছানার প্রাণ। উঠোনজুড়ে ছড়িয়ে পড়ে এক অসহায় নীরবতা। এ ঘটনায় সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে থানায় মামলা দায়ের করেছেন গৃহবধূ শাপলা বেগম।

ভুক্তভোগীদের দাবি, এই মুরগিগুলোই ছিল তাদের সংসারের আয়ের অন্যতম ভরসা। মুরগি ও ডিম বিক্রি করেই চলত নিত্যদিনের খরচ। দীর্ঘদিন ধরে প্রতিবেশী আনিছুর রহমানের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে উঠোনে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

ভুক্তভোগী শাপলা বেগম বলেন, এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু এই অবলা মুরগিগুলো কী অপরাধ করেছিল? আমার স্বামী একজন কৃষক। আমি হাঁস-মুরগি ও ছাগল পালন করে সংসারে সহায়তা করি। আমি এই নিষ্ঠুর কাজের বিচার চাই।

শাপলার জা কানিজ ফাতেমা অভিযোগ করে বলেন, আমার ও শাপলার মিলে প্রায় ১৮টি মুরগি বিষ দিয়ে মেরে ফেলেছে প্রতিবেশী আনিছুর। তার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু তাই বলে বাড়ির উঠোনে বিষ ছিটিয়ে মুরগি মেরে ফেলবে? আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযুক্ত আনিছুর রহমান সব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসানোর জন্য মুরগিগুলো মেরে ফেলে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।

ন্যায়বিচারের আশায় ঘটনাটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর পর্যন্ত জানানো হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী জানান, মৃত মুরগিগুলো থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। সার্বিক বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

নওগাঁ মুরগি মামলা
২৭ ফেব্রুয়ারি ২০২৬
আলুর বাম্পার ফলনেও কৃষকের চোখে পানি
২৭ ফেব্রুয়ারি ২০২৬
পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
২৫ ফেব্রুয়ারি ২০২৬
মুকুলে ছেয়ে গেছে আমবাগান, নওগাঁয় বাম্পার ফলনের আশা
১৫ ফেব্রুয়ারি ২০২৬
২৫ কেজি কুকুরের মাংস জব্দ, কসাই পলাতক
২০ জানুয়ারি ২০২৬
বদলগাছীতে সরিষা ক্ষেতের পাশে মিলল যুবকের মরদেহ
১৯ জানুয়ারি ২০২৬
নওগাঁ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে শোকজ
১৮ জানুয়ারি ২০২৬
রক্তদহ বিল পুনঃখননে উৎপাদন হবে ১৭০ কোটি টাকার অতিরিক্ত ফসল
১৪ জানুয়ারি ২০২৬
নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বদলগাছী সরকারি হাইস্কুল
১৩ জানুয়ারি ২০২৬
একাডেমিক কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়
১৩ জানুয়ারি ২০২৬
‘সাম্রাজ্যবাদ বিরোধী রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টির জন্য নির্বাচনে অংশ নিচ্ছে সিপিবি’  
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. জনগণই হবে প্রথম অগ্রাধিকার—এটাই আমার নির্দেশ : বিমানমন্ত্রী
  3. ‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেপ্তার
  4. মাদক ও মিথ্যা মামলা বন্ধে কড়া হুঁশিয়ারি রুমিন ফারহানার
  5. সাত দিন ছুটির পরে আজ খুলছে অফিস-আদালত
  6. বোতলে ভরা পেট্রল-ডিজেল ২০০ টাকা লিটার, ১০ হাজার টাকা জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x