ঢাকার যেসব এলাকায় কাল ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
রাজধানীর বিভিন্ন এলাকায় আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য এই ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস।
তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারকন্টিনেন্টাল, ১নং মিন্টু রোডের বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউ (শাহবাগ থেকে বাংলামটর পর্যন্ত) মহাসড়কের উভয় পাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতার জন্য অনুরোধ করেছে।

নিজস্ব প্রতিবেদক