Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১০:২৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:৩১, ২৪ ডিসেম্বর ২০২৫
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১০:২৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:৩১, ২৪ ডিসেম্বর ২০২৫
আরও খবর
সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা ইসহাক সরকারকে বহিষ্কার করল বিএনপি
আধুনিক চিকিৎসাসেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া হবে : ডা. রফিক
তারেক রহমান উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন ৭ ফেব্রুয়ারি
মোংলায় ভোটকেন্দ্র পাহারা দেবে যুবদল
স্বাধীনতা যুদ্ধে নিজেদের ভূমিকার জন্য ক্ষমা চান : জামায়াতকে সালাহউদ্দিন

শাজাহান খানের বাড়ি পাহারা দেওয়া সেই যুবদল নেতার পদ স্থগিত

এম. আর. মুর্তজা, মাদারীপুর
১০:২৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:৩১, ২৪ ডিসেম্বর ২০২৫
এম. আর. মুর্তজা, মাদারীপুর
১০:২৫, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১০:৩১, ২৪ ডিসেম্বর ২০২৫
পদ স্থগিত হওয়া মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারী। ছবি : এনটিভি

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান এবং তার ভাইদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়ার অভিযোগে মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর পদ স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারীর প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হলো। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। এর আগে গত রোববার (২১ ডিসেম্বর) ফারুককে তিন দিনের সময় দিয়ে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে গত শনিবার (২০ ডিসেম্বর) মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাজাহান খানের বাড়ি ও তার ভাইদের ব্যবসা প্রতিষ্ঠান ঘেরাও করার ডাক দেওয়া হয়েছিল। সেই সহিংসতা রুখতে যুবদল নেতা ফারুকের নেতৃত্বে অন্তত অর্ধশত কর্মী শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শাজাহান খানের ১০ তলা ভবন, আবাসিক হোটেল ও পেট্রোল পাম্প পাহারা দেন। পাহারার সেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং বিষয়টি কেন্দ্রীয় যুবদলের নজরে আসে।

এ বিষয়ে অভিযুক্ত ফারুক হোসেন ব্যাপারী বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। সেন্টু খান নামে একজন এসব অভিযোগ তুলেছেন। শাজাহান খানের বাড়ি থেকে বাসস্ট্যান্ড অনেক দূরে, সেখানে আমাদের কেউ যায়নি। এছাড়া বাড়ি দখলের যে অভিযোগ আনা হয়েছে তা-ও মিথ্যা। নোটিশ অনুযায়ী আমি সশরীরে পার্টি অফিসে গিয়ে ব্যাখ্যা দিয়েছি।’ পদ স্থগিতের বিষয়ে তিনি জানান, তিনি এখনও বিষয়টি পুরোপুরি নিশ্চিত নন এবং ফোনে খোঁজ নেবেন।

সাবেক মন্ত্রী শাজাহান খান ও তার ছেলে আসিবুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন। পরিবারের অন্য সদস্যরা পলাতক থাকলেও মাদারীপুরে তাদের পরিবহণ ব্যবসা, হোটেল ও পেট্রোল পাম্প সচল রয়েছে।

যুবদল পদ স্থগিত বিএনপি

সংশ্লিষ্ট সংবাদ: যুবদল

১২ নভেম্বর ২০২৫
আ.লীগ ঠেকাতে ২১ স্থানে যুবদল-ছাত্রদলের অবস্থান
২৯ অক্টোবর ২০২৫
চরফ্যাশনে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
২৭ অক্টোবর ২০২৫
সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইসলাম, মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনায় দেশ গঠন করব : গোলাম পরওয়ার
  2. এক ভোট নিয়ে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৭
  3. রাজস্ব কর্মকর্তার মরদেহ হাসপাতালে রেখে পালাল দুই ব্যক্তি
  4. মামুনুল হকের ১৩ দফা ইশতেহারে যা আছে
  5. দেশে এসেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
  6. গার্ডিয়ানের প্রতিবেদন: রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছে আ.লীগ?

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x