চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক লতিফ
চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর/বিজয় টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এম এ লতিফ (দৈনিক আমাদের সময়)।
সাধারণ সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পুরো পরিষদকে অভিনন্দন জানান এবং ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নতুন নেতৃত্বকে বরণ করে নেন।
এর আগে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ক্লাব মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ খ্রিস্টাব্দের সভাপতি রহিম বাদশা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। সভায় নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফকে ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক।
২০২৬ সালের কার্যকরী পরিষদের অন্য সদস্যরা হলেন- সিনিয়ির সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস (গাজী টিভি) ও মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), সহ-সভাপতি কাদের পলাশ (স্টার নিউজ/দৈনিক শপথ) ও শওকত আলী (আলোকিত বাংলাদেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল) ও মোরশেদ আলম (চ্যানেল আই/মানবজমিন), সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি (যমুনা টিভি/বাংলা ট্রিবিউন), চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম (দৈনিক চাঁদপুর কণ্ঠ/দৈনিক খবর) ও তালহা জুবায়ের (এখন টিভি/দেশ রূপান্তর), কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন (দৈনিক চাঁদপুর দিগন্ত), প্রচার ও দপ্তর সম্পাদক মো. শরীফুল ইসলাম (এনটিভি), সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন (মাই টিভি/সাপ্তাহিক চাঁদপুর কাগজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর), সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক মো. সেলিম রেজা (দৈনিক চাঁদপুর কণ্ঠ) এবং তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো. জাকির হোসেন (দৈনিক আলোকিত চাঁদপুর)।
কার্যকরী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- অধ্যক্ষ (অব.) জালাল চৌধুরী (জনকণ্ঠ), বি এম হান্নান (ইনকিলাব), ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিন), গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ/মেঘনা বার্তা), শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ), রহিম বাদশা (বাংলাভিশন/দৈনিক চাঁদপুর প্রবাহ), অ্যাডভোকেট শাহজাহান মিয়া (দৈনিক সংগ্রাম), আলম পলাশ (প্রথম আলো), জি এম শাহীন (এসএ টিভি), মির্জা জাকির (যুগান্তর), আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর/যায়াযায়দিন), মুনির চৌধুরী (দৈনিক চাঁদপুর দর্পণ/দিনকাল), রোকনুজ্জামান রোকন (দৈনিক চাঁদপুর জমিন/দৈনিক অনুপমা), ফারুক আহম্মদ (সময় টিভি/কালের কণ্ঠ), একে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ), মো. নেয়ামত হোসেন (একুশে টিভি/বাংলাদেশ প্রতিদিন) এবং মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী (দৈনিক নয়া দিগন্ত)।
সাধারণ সভায় ২০২৬ সালের উপদেষ্টা পরিষদ, সাংবাদিক কল্যাণ তহবিল উপ-কমিটি, সদস্য যাচাই-বাছাই উপ-কমিটি, অবকাঠামো উন্নয়ন উপ-কমিটি ও শৃঙ্খলা উপ-কমিটির নামও ঘোষণা ও অনুমোদন করা হয়।

শরীফুল ইসলাম, চাঁদপুর