Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২২, ০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২২, ০৫ জানুয়ারি ২০২৬
আরও খবর
দুদকের মামলায় এবিএম খায়রুল হকের জামিন
দুদকের মামলায় জামিন পেলেন আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই
সাবেক সেনা কর্মকর্তা আসাদুল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুদকের মহাপরিচালক হলেন আলী হোসাইন
দুদকের মামলায় জামিন পাননি সাংবাদিক আনিস আলমগীর

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট জমা

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২২, ০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৯:২০, ০৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:২২, ০৫ জানুয়ারি ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ফাইল ছবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রাম পোর্ট শাখা থেকে জালিয়াতির মাধ্যমে ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৩৬ জনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার তদন্ত কর্মকর্তা আজ সোমবার (৫ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক হাসানুল ইসলামের আদালতে আনুষ্ঠানিকভাবে চার্জশিটটি দাখিল করেন। আদালত চার্জশিট গ্রহণ করে আগামী ৭ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

গতকাল রোববার দুদক প্রধান কার্যালয় থেকে আলোচিত এই মামলার চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন—সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ইউসিবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান এমএ সবুর, ব্যাংকের সাবেক পরিচালক ইউনুছ আহমদ, হাজি আবু কালাম, নুরুল ইসলাম চৌধুরী, আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, বশির আহমেদ, আফরোজা জামান, সৈয়দ কামরুজ্জামান, মো. শাহ আলম, মো. জোনাইদ শফিক, অপরূপ চৌধুরী ও তৌহিদ সিপার রফিকুজ্জামান, ইউসিবি ব্যাংকের পোর্ট শাখার সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ একরাম উল্লাহ, শাখার সাবেক শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট আবদুল হামিদ চৌধুরী, সাবেক ক্রেডিট অফিসার জিয়াউল করিম খান, সাবেক এফএভিপি ও অপারেশন ম্যানেজার মীর মেসবাহ উদ্দীন হোসাইন, আরামিট পিএলসির প্রটোকল অফিসার ও ভিশন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, আরামিট পিএলসির কর্মী ও মডেল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ মিছবাহুল আলম, আরামিট পিএলসির এজিএম ও ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক মো. আব্দুল আজিজ, আরামিটের এজিএম ও ক্লাসিক ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আরামিটের কর্মচারী মোহাম্মদ হোসাইন চৌধুরী, মো. ইয়াছিনুর রহমান, কর্মচারী মো. ইউছুফ চৌধুরী ও মো. সাইফুল ইসলাম।

মামলার তদন্তে জানা গেছে, সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট লিমিটেডের প্রোটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী সাজিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামীয় একটি কাগুজে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী দেখানো হয়। মিথ্যা তথ্য ও জাল কাগজপত্রের মাধ্যমে ১৩ অক্টোবর ২০১৯ তারিখে ইউসিবি চট্টগ্রাম পোর্ট শাখায় একটি চলতি হিসাব খোলা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, শাখার সিনিয়র কর্মকর্তা আকরামউল্লাহ এবং তৎকালীন শাখা প্রধান ও ডেপুটি প্রিন্সিপাল কর্মকর্তা আবদুল হামিদ চৌধুরী কোনও প্রকার যাচাই-বাছাই ছাড়াই বিধিবহির্ভূতভাবে হিসাবটি অনুমোদন দেন। পরে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি ভিশন ট্রেডিংয়ের নামে গম, মসুর, ছোলা ও হলুদ মটর ক্রয়ের কথা উল্লেখ করে ১৮০ দিনের জন্য ২৫ কোটি টাকার টাইম লোনের আবেদন করা হয়। মিথ্যা স্টক, অভিজ্ঞতা ও গুদাম সংক্রান্ত তথ্য দেখিয়ে কোনও জামানত ছাড়াই ঋণ প্রদানের সুপারিশ করা হয়। ২০২০ সালের ১২ মার্চ অনুষ্ঠিত ব্যাংকের ৪৪৮তম পরিচালনা পর্ষদ সভায় ঋণটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

২০২৫ সালের ২৪ জুলাই সংস্থাটির উপপরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। মামলায় প্রাথমিকভাবে ৩১ জনকে আসামি করা হয়। মামলার তদন্তে আসামির সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়ায়।

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চার্জশিট দুদক

সংশ্লিষ্ট সংবাদ: সাইফুজ্জামান চৌধুরী জাবেদ

১৯ নভেম্বর ২০২৫
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ সংশ্লিষ্টদের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ
২৩ সেপ্টেম্বর ২০২৫
শিল্পপতির কাছ থেকে ঘুষ : সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে ২ মামলা
১৮ সেপ্টেম্বর ২০২৫
সাইফুজ্জামান চৌধুরীর এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে : ধর্মমন্ত্রী
  2. বিডিজেএ’র নেতৃত্বে মাহবুব সৈকত-সানবির রুপল
  3. আকস্মিক মেঘনা পেট্রোলিয়াম ডিপো পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী
  4. প্যারোলে মুক্ত হয়ে বাবার জানাজায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছেলে
  5. সড়ক দুর্ঘটনা সংসদ সদস্য আতিকুরসহ আহত ৩
  6. সিটি ও জেলা প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক ধারাবাহিকতায় আঘাত : জামায়াত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x