Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৯:০০, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪৩, ০৭ জানুয়ারি ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৯:০০, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪৩, ০৭ জানুয়ারি ২০২৬
আরও খবর
ডেঙ্গু আক্রান্ত আরও ১৪ জন হাসপাতালে
হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে ভারতে নিহত ১০
রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
মাদারীপুরে আগুন আতঙ্কে হাসপাতাল ছাড়ল রোগীরা
পিরোজপুর জেলা হাসপাতালে চুরি

ঠান্ডায় রাজশাহীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৯:০০, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪৩, ০৭ জানুয়ারি ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
১৯:০০, ০৭ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৯:৪৩, ০৭ জানুয়ারি ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : এনটিভি অনলাইন

চলমান মাঝারি শৈত্যপ্রবাহে রাজশাহী বিভাগজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে সরকারি হাসপাতালগুলোতে বাড়ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্কদের আক্রান্ত হওয়ার হার আশঙ্কাজনক। রোগীর বাড়তি চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় নওগাঁর বদলগাছিতে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস। 

জানতে চাইলে রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে হালকা, ৬ থেকে ৮ ডিগ্রিকে মাঝারি এবং ৬ ডিগ্রির নিচে নামলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। রাজশাহীতে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

চিকিৎসকদের মতে, গত সপ্তাহ থেকে তাপমাত্রা কমে যাওয়া, ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে প্রতিদিনই ঠান্ডাজনিত জটিলতায় রোগীর সংখ্যা বাড়ছে। রোগীর চাপ বাড়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল বর্তমানে চরম জনাকীর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। হাসপাতালটির অনুমোদিত শয্যা সংখ্যা ১ হাজার ২০০ হলেও হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৫৩৭ জন। হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ করা হলেও জনবল বাড়ানো হয়নি। এতে সেবা কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ঠান্ডাজনিত কারণে আসা রোগীর অধিকাংশই শিশু ও বয়স্ক। প্রতিদিনই নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ও শ্বাসকষ্টে ভোগা বয়স্ক রোগীর সংখ্যা বাড়ছে। অনেক ক্ষেত্রে দেরিতে চিকিৎসা নেওয়ায় রোগ জটিল হয়ে উঠছে। 

নওগাঁর মহাদেবপুর উপজেলার নাজিপুর থেকে চিকিৎসা নিতে আসা মো. স্বাধীন জানান, তার অসুস্থ মাকে ভর্তি করানো হলেও শয্যা না পেয়ে ৩৩নং ওয়ার্ডের সিঁড়ির পাশে থাকতে হচ্ছে। নিরুপায় হয়ে এভাবেই চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে। 

এদিকে রামেকের শিশু বিভাগে শয্যা সংকট আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্ডের ৫৩টি শয্যার বিপরীতে বর্তমানে ১৪৩ জন শিশু চিকিৎসাধীন আছে। এ বিষয়ে হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. শহীদা ইয়াসমিন জানান, ভর্তি হওয়া শিশুদের বেশিরভাগই সর্দি, ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত।

একই চিত্র দেখা যাচ্ছে বিভাগের বগুড়া, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালগুলোতেও। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. মো. নজমুল হক জানান, ৫০০ শয্যার হাসপাতালে বর্তমানে ১ হাজার ৮০০ -এর বেশি রোগী চিকিৎসাধীন আছেন। বাধ্য হয়ে অনেককে হাসপাতালের মেঝেতে রাখতে হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. মো. মাসুদ পারভেজ বলেন, ২৫০ শয্যার হাসপাতালে বর্তমানে ৩৫০ থেকে ৩৭৫ জন রোগী ভর্তি রয়েছে। হাসপাতাল আপগ্রেড হলেও প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নেই। মাত্র ৫০ শতাংশ জনবল দিয়ে সেবা চালাতে হচ্ছে।

নওগাঁ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা. মো. মীর সুফিয়ান জানান, ১০০ শয্যার বিপরীতে সেখানে বর্তমানে ২২২ জন রোগী ভর্তি রয়েছেন। শিশুদের পাশাপাশি ডায়াবেটিসজনিত রোগীর সংখ্যাও বাড়ছে।

তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শৈত্যপ্রবাহ দীর্ঘ হলে রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। তারা নিম্নআয়ের মানুষ, খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিক ও গ্রামীণ বাসিন্দাদের গরম কাপড় ব্যবহারের পাশাপাশি নিরাপদ পানি পান ও দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাজশাহী হাসপাতাল রোগী শীত

সংশ্লিষ্ট সংবাদ: রাজশাহী

২২ জানুয়ারি ২০২৬
কারাগার হবে বিপথগামীর জন্য সংশোধনাগার : কারা মহাপরিদর্শক
১২ জানুয়ারি ২০২৬
রাজশাহী মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্ন ফাঁস চক্রের ৬ সদস্য আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে : ধর্মমন্ত্রী
  2. বিডিজেএ’র নেতৃত্বে মাহবুব সৈকত-সানবির রুপল
  3. আকস্মিক মেঘনা পেট্রোলিয়াম ডিপো পরিদর্শনে জ্বালানি প্রতিমন্ত্রী
  4. প্যারোলে মুক্ত হয়ে বাবার জানাজায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছেলে
  5. সড়ক দুর্ঘটনা সংসদ সদস্য আতিকুরসহ আহত ৩
  6. সিটি ও জেলা প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক ধারাবাহিকতায় আঘাত : জামায়াত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x