রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিতে নিহত
ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন আবু সুফিয়ান (৩৭) নামের আরেকজন।
আজ বুধবার (৭ জানুয়ারি) রাতে ৮টা ৪০ মিনিটের সময় রাজধানীর কাওরানবাজার এলাকার বসুন্ধরা সিটির পেছেনে স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পাঁচটি গুলি করে হয়েছে। তার পেটে গুলি লেগেছে। তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর গুলিবিদ্ধ আবু সুফিয়ান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, দুজনকে গুলি করা হয়েছে। আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন। আবু সুফিয়ান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক