Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • শোক
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০৫, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৩:০৬, ০৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০৫, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৩:০৬, ০৮ জানুয়ারি ২০২৬
আরও খবর
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নির্বাচন স্বচ্ছ, অবাধ ও গ্রহণযোগ্য হয়েছে : কমনওয়েলথ পর্যবেক্ষক দল
খালেদা জিয়ার আসনে জয়ী বিএনপির মজনুর দোয়া-মোনাজাত
নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন
দুই সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০৫, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৩:০৬, ০৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:০৫, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৩:০৬, ০৮ জানুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।

শোকবার্তাটি লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বুধবার (৭ জানুয়ারি) প্রকাশ করেছে।

শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে তিনি গভীরভাবে শোকাহত। কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে তিনি প্রয়াত নেত্রীর পরিবারের সদস্যদের পাশাপাশি রাষ্ট্রীয় শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শার্লি বচওয়ে বলেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়া ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাজনৈতিক নেতৃত্বে নতুন দিগন্ত উন্মোচন করেন। তিন মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে খালেদা জিয়ার নেতৃত্ব বাংলাদেশের জনগণের কল্যাণে তাঁর অটল অঙ্গীকারের প্রতিফলন ঘটায়।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়ার উত্তরাধিকার শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর নারী নেতৃত্বের জন্য তিনি ছিলেন অনুপ্রেরণার নাম।

বাংলাদেশে গণতন্ত্রের প্রশ্নে আপসহীন নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

পরদিন ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

খালেদা জিয়া শোক কমনওয়েলথ

সংশ্লিষ্ট সংবাদ: খালেদা জিয়া

১৭ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী রাষ্ট্রনায়ক : ড. মঈন খান
১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা করা হয়েছে : ডা. এ এফ এম সিদ্দিক
১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার রেকর্ড কেউ ভাঙতে পারবে না : মহিউদ্দিন আহমদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ড. ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলের সাক্ষাৎ
  2. সরকার সামনের চাকা হলে বিরোধী দল পেছনের চাকা : জামায়াত আমির
  3. মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ
  4. আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে : প্রধানমন্ত্রী
  5. স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
  6. মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত করল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x