Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৩১, ০৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৩১, ০৮ জানুয়ারি ২০২৬
আরও খবর
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ
৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ

ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু ২৯ জানুয়ারি

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৩১, ০৮ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ০৮ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৩১, ০৮ জানুয়ারি ২০২৬

আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর মাধ্যমে এক দশকেরও বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ ফের শুরু হবে।

বুধবার (৭ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রাথমিকভাবে বৃহস্পতি ও শনিবার সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে।

প্রস্তাবিত সময়সূচি অনুসারে, ফ্লাইটগুলো স্থানীয় সময় রাত ৮টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। অন্যদিকে, ফিরতি ফ্লাইট করাচি থেকে রাত ১২টায় ছেড়ে আসবে এবং স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

বর্তমানে দুই দেশের মধ্যে ভ্রমণকারীরা মূলত দুবাই বা দোহা ট্রানজিট হয়ে বিভিন্ন সংযোগ ফ্লাইটের ওপর নির্ভর করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরাসরি পরিষেবা পুনরায় চালু হওয়ায় ভ্রমণ সহজ হবে এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদার হবে। পাশাপাশি বাণিজ্য, পর্যটন ও পারিবারিক ভ্রমণ সহজতর হবে বলেও আশা করা হচ্ছে।

বিমান কর্মকর্তারা জানান, রুটটি পুনরায় চালুর জন্য পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে কয়েক মাস ধরে আলোচনা চলছিল। এর মাধ্যমে ২০১২ সালের পর প্রথম সরাসরি ঢাকা-করাচি ফ্লাইট চালু হবে।

সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ এবং সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হল।

বিমান চলাচল বিশেষজ্ঞরা এই রুটটিকে বাণিজ্যিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করে উল্লেখ করেছেন। তাদের দাবি, সরাসরি বিমান যোগাযোগ অর্থনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিরাপত্তা এবং পরিষেবার মানের সর্বোচ্চ মান নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ফ্লাইটগুলো আধুনিক বিমান এবং অভিজ্ঞ ক্রু দ্বারা পরিচালিত হবে বলেও নিশ্চিত করেছে সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইট ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

০৪ জানুয়ারি ২০২৬
ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত ঘোষণা বিমানের
০১ জানুয়ারি ২০২৬
বিমানের বহরে যুক্ত হচ্ছে বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ
২৮ নভেম্বর ২০২৫
ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত
  2. দুই ঘণ্টা পর অবরুদ্ধ এমপিকে উদ্ধার
  3. গলা কেটে শিশু হত্যার মূল আসামি গ্রেপ্তার
  4. কড়াইল বস্তি থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ
  5. শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দেওয়া হবে : দুলু
  6. পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার : শিক্ষামন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x