জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৯.৬৮ টাকা কমল
বিইআরসির লোগো
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট এ-১ (জেট ফুয়েল) এর দাম প্রতি লিটারে ৯ টাকা ৬৮ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
এতে আরও বলা হয়, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের দাম লিটার প্রতি ৯ টাকা ৬৮ পয়সা কমিয়ে ১০৪ টাকা ৬১ পয়সা থেকে ৯৪ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য জেট ফুয়েলের দাম লিটার প্রতি শূন্য দশমিক ০৬২৯ মার্কিন ডলার কমিয়ে শুন্য দশমিক ৬৮৭৫ ডলার থেকে শূন্য দশমিক ৬২৪৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ২০২৫ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত প্ল্যাটস রেটের গড় মূল্য বিবেচনায় নিয়ে ২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জেট ফুয়েলের দাম কমানো হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)