ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে : গণশিক্ষা উপদেষ্টা
রোববার সুনামগঞ্জ মধ্যনগরের সদর ইউনিয়নে নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে বাসভবনে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি : বাসস
ঝরে পড়া শিক্ষার্থীর হার কমাতে স্কুল ফিডিংসহ বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
রোববার (১১ জানুয়ারি) মধ্যনগরের সদর ইউনিয়নে নিজ গ্রামের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে গণশিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরা হলে তিনি বলেন, খুব শিগ্গিরই এই সমস্যার নিরসন হবে। বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে।
স্কুল ফিডিং কর্মসূচির বিষয়ে উপদেষ্টা বলেন, ক্রমান্বয়ে দেশের সবগুলো বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হবে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)