Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)
১৩:১৫, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:১৮, ১২ জানুয়ারি ২০২৬
বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)
১৩:১৫, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:১৮, ১২ জানুয়ারি ২০২৬
আরও খবর
নির্বাচন উপলক্ষে মহাসড়কে ঘরে ফেরা মানুষের ভিড়
রাষ্ট্র কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়েই এগোতে চায় : প্রধান উপদেষ্টা
পিরোজপুরে ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-৮
‘গণভোট শুধু একটি সিল নয়, এটি আপনার সন্তানের ভবিষ্যৎ’
উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোটাধিকার প্রয়োগ করুন : প্রধান উপদেষ্টা

নির্বাচনে দায়িত্ব পালন করবে সাড়ে ৫ লাখ আনসার-ভিডিপি সদস্য

বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)
১৩:১৫, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:১৮, ১২ জানুয়ারি ২০২৬
বি এম সাঈদ, গাজীপুর (কালিয়াকৈর)
১৩:১৫, ১২ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:১৮, ১২ জানুয়ারি ২০২৬
সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : এনটিভি অনলাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সারাদেশে পাঁচ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

এদিন ৪১তম বিসিএস (আনসার) কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা ও আনসার ব্যাটালিয়নের ২৬ ও ২৭তম ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ (পাসিং আউট প্যারেড) অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সারাদেশের ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবেন। এই লক্ষ্য পূরণে গত বছরের আগস্ট থেকেই সুপরিকল্পিত প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ৫৬ হাজার উপজেলা-থানা কোম্পানি আনসার, দুই লাখ ৫৫ হাজার ভিডিপি সদস্য এবং তিন হাজারেরও বেশি ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া সাড়ে চার লক্ষাধিক সদস্যকে আধুনিক সফটওয়্যারের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনে এক হাজার ১৯১টি স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতি টিমে ১০ জন করে মোট ১১ হাজার ৯১০ জন সদস্য কাজ করবেন, যা সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করবে।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম আনসার সদস্যদের যেকোনো ধরনের অনৈতিক ও পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার কড়া নির্দেশনা দেন। তিনি বলেন, ‘বাংলাদেশ আনসার ও ভিডিপি কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়। আপনারা জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। অন্যায়ের কাছে মাথা নত না করে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

দুর্নীতিকে রাষ্ট্রের প্রধান শত্রু অভিহিত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো সদস্য যদি ব্যক্তিগত স্বার্থ বা লোভের বশবর্তী হয়ে কাজ করেন, তবে তিনি শুধু আইনই ভাঙবেন না, বরং রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করবেন। সততা ও নৈতিকতাই যেন প্রতিটি সদস্যের মূল পরিচয় হয়, সেই আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সেরা নৈপুণ্য প্রদর্শনের জন্য চারজন নবীন সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ আনসার-ভিডিপি
০৬ আগস্ট ২০২৫
‘নির্বাচনের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি করা হবে’
০৪ আগস্ট ২০২৫
নির্বাচন পর্যন্ত চলবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্র উপদেষ্টা
০২ আগস্ট ২০২৫
পরিবার চাইলে ১১৪ মরদেহের পোস্টমর্টেম করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 
৩০ জুলাই ২০২৫
৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
২৮ জুলাই ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২৭ জুলাই ২০২৫
জুলাই অভ্যুত্থানের মামলায় অনেক নির্দোষকেও আসামি করা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
২৬ জুলাই ২০২৫
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র দ্রুত সময়ে উদ্ধার করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 
২৩ জুলাই ২০২৫
মাদক ও সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান
২০ জুলাই ২০২৫
গোপালগঞ্জে অপরাধীদের ধরা হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৭ জুলাই ২০২৫
গোপালগঞ্জের ঘটনায় ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন গ্রেপ্তার
  2. যুক্তরাষ্ট্র শুল্ক কমাল আরও ১ শতাংশ, নির্দিষ্ট পণ্যে শূন্য শুল্কের আশ্বাস
  3. মাদারীপুর-২ আসনে ধানের শীষকে সমর্থন স্বতন্ত্রপ্রার্থী শহিদুলের
  4. ডিজিএফআইয়ের অফিসে কাজ করত ‘র’
  5. আমাদের উচিত শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া : তারেক রহমান
  6. এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে বিএনপির : তারেক রহমান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x