Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
১১:৩৫, ১৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৩৫, ১৫ জানুয়ারি ২০২৬
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
১১:৩৫, ১৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৩৫, ১৫ জানুয়ারি ২০২৬
আরও খবর
শীত উপভোগে উত্তরবঙ্গে
শীতে ঠোঁট ফাটা নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন ভ্যাসলিন ব্যবহারের সঠিক কৌশল
বিশ্ব পর্যটন দিবস: তেঁতুলিয়ার জাদুকরী রূপ ও ইলিশের মনকাড়া স্বাদ
পঞ্চগড়ে চৈত্রেও শীতের আমেজ, ঘন কুয়াশায় আচ্ছন্ন চারদিক
দেশের চার বিভাগে ২ দিন বৃষ্টির আভাস

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত

ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
১১:৩৫, ১৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৩৫, ১৫ জানুয়ারি ২০২৬
ফাহিম হাসান, পঞ্চগড় (সদর-আটোয়ারী-বোদা)
১১:৩৫, ১৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ১১:৩৫, ১৫ জানুয়ারি ২০২৬
পঞ্চগড়ে হাড়কাঁপানো শীত। ছবি : এনটিভি

উত্তরের জেলা পঞ্চগড়ে দিনে হালকা রোদ ও কুয়াশার খেলা চললেও রাত নামলেই হাড়কাঁপানো শীতের অনুভূতি বাড়তে শুরু করে। টানা সাত দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড হওয়ায় শীতের দাপট কিছুতেই কমছে না।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটার।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরেই এই জনপদে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

টানা শৈত্যপ্রবাহের প্রভাবে জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিপুল সংখ্যক শিশু ও বয়স্ক মানুষ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগীর অস্বাভাবিক চাপে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

এদিকে তীব্র শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে হিম সকালেই কাজে বের হতে দেখা গেছে পাথর শ্রমিক, চা শ্রমিক, ভ্যানচালক ও দিনমজুরসহ নিম্নআয়ের মানুষকে। বিশেষ করে পাথর শ্রমিকদের নদীর বরফশীতল পানিতে নেমেই কাজ শুরু করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ভোরে কুয়াশা থাকলেও সকালের দিকে সূর্যের দেখা পাওয়ায় দিনের বেলা শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে। তবে রাত ও ভোরে হিমেল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।

শীত তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা শৈত্যপ্রবাহ

সংশ্লিষ্ট সংবাদ: শীত

০৩ অক্টোবর ২০২৬
শীত উপভোগে উত্তরবঙ্গে
০৩ অক্টোবর ২০২৬
শীতে ঠোঁট ফাটা নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন ভ্যাসলিন ব্যবহারের সঠিক কৌশল
০৩ এপ্রিল ২০২৬
পঞ্চগড়ে চৈত্রেও শীতের আমেজ, ঘন কুয়াশায় আচ্ছন্ন চারদিক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
  2. পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ ও ১০৮৮ ভরি রূপা
  3. এখনও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের বহতল ভবনের আগুন
  4. লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  5. কাল টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  6. ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x