Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রায়হান পলাশ
২৩:১০, ২০ জানুয়ারি ২০২৬
আপডেট: ২৩:২২, ২০ জানুয়ারি ২০২৬
মাসুদ রায়হান পলাশ
২৩:১০, ২০ জানুয়ারি ২০২৬
আপডেট: ২৩:২২, ২০ জানুয়ারি ২০২৬
আরও খবর
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে
সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের আলোচনা শুরু
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে
সংরক্ষিত নারী আসনে নির্বাচন : ঋণখেলাপিদের তালিকা চায় ইসি
নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চাই : বীথিকা

ঢাকার ২০ আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন যারা

মাসুদ রায়হান পলাশ
২৩:১০, ২০ জানুয়ারি ২০২৬
আপডেট: ২৩:২২, ২০ জানুয়ারি ২০২৬
মাসুদ রায়হান পলাশ
২৩:১০, ২০ জানুয়ারি ২০২৬
আপডেট: ২৩:২২, ২০ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনে ১৬২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল। তাদের মধ্যে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ২৭ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে ঢাকায় চূড়ান্ত প্রার্থী থাকলেন ১৩৫ জন।

দুদিন, অর্থাৎ গতকাল সোমবার (১৯ জানুয়ারি) ও আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।

সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, ঢাকা আঞ্চলিক রিটার্নিং অফিসারের কার্যালয় এবং ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

ভোট থেকে সরে গেলেন যারা 

ঢাকা-১: খেলাফত মজলিশের ফরহাদ হোসেন
ঢাকা-৫: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মোখলেছুর রহমান কাছেমী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মো. লুৎফুর রহমান, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির এস এম শাহরিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আতিকুর রহমান নায়ু মুন্সী।
ঢাকা-৬: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) গাজী নাসির।
ঢাকা-৭: জাতীয় নাগরিক পার্টি-এনসিপির তারেক আহম্মেদ আদেল, স্বতন্ত্র মনির হোসেন।
ঢাকা-৯: খেলাফত মজলিসের মো. ফয়েজ বখশ্ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কবির আহমদ।
ঢাকা-১০: খেলাফত মজলিসের আহমদ আলী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।
ঢাকা-১২: বাংলাদেশ লেবার পার্টির মুহাম্মদ মুস্তাফিজুর রহমান
ঢাকা-১৩: ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন।
ঢাকা-১৫: গণফোরামের এ কে এম শফিকুল ইসলাম।
ঢাকা-১৬: বাংলাদেশ খেলাফত মজলিসের আহসানউল্লাহ, খেলাফত মজলিসের মো. রিফাত হোসেন মালিক।
ঢাকা-১৭: খেলাফত মজলিসের মো. এমদাদুল হক, স্বতন্ত্র মোহাম্মদ সরোয়ার হোসেন।
ঢাকা-১৮: গণসংহতি আন্দোলন মনোনীত বিলকিস নাসিমা রহমান , বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মফিজুল ইসলাম, খেলাফত মজলিসের সাইফ উদ্দিন আহমদ খন্দকার, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নেয়ামতুল্লাহ (আমীন)।
ঢাকা ১৯: খেলাফত মজলিশের একে এম এনামুল হক, জামায়েতে ইসলামীর আফজাল হোসাইন।
ঢাকা ২০: জামায়েত ইসলামীর আব্দুর রউফ।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১৬ অনুচ্ছেদে দলীয় মনোনয়ন ও প্রার্থিতা প্রত্যাহারের বিধানে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত প্রার্থী তার সইযুক্ত কোনো লিখিত নোটিসের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত দিন বা তার আগে নিজে অথবা লিখিত ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন।

কোনো নিবন্ধিত রাজনৈতিক দল একটি আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়ে থাকলে ওই দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী ব্যক্তিকে লিখিত পত্রের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে হবে।

মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ায় বুধবার প্রতীক বরাদ্দ পাবেন প্রার্থীরা, পরদিন থেকে প্রচার শুরু করতে পারবেন তারা।

প্রার্থীতা প্রত্যাহারের পরের কার্যক্রম নিয়ে ইসির পরিপত্রে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখের পরের দিন অর্থাৎ ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করে নামের তালিকা প্রকাশ করতে হবে। এক্ষেত্রে আইন ও বিধি অনুসারে নির্ধারিত ফরম-৫ এ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামের তালিকায় নামগুলো বাংলা বর্ণক্রমানুসারে সাজিয়ে লিখতে হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬

২৬ ফেব্রুয়ারি ২০২৬
গণভোটের ফলাফল সংশোধন, ভোট কমল প্রায় ১১ লাখ
২৪ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ
২৩ ফেব্রুয়ারি ২০২৬
কে হতে পারেন নতুন সংসদের স্পিকার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শহীদ পরিবারের সদস্যসহ এনসিপিকে জামায়াতের আসন উপহার, মনোনয়ন পাচ্ছেন যারা
  2. মাথায় অস্ত্র ঠেকিয়ে নিজেকে ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘শেষ করলেন’ পুলিশ সদস্য
  3. মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপ, যুক্ত হলো আরও কয়েকটি জেলা
  4. বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদিতে পৌঁছেছে
  5. চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার অভিযোগ, আহত ৪
  6. দুপুরের মধ্যে চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখীর পূর্বাভাস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x