Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৩০, ২৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৩১, ২৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৩০, ২৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৩১, ২৩ জানুয়ারি ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিউইয়র্কে যত্রতত্র ব‍্যানার ঝুলানোয় সমালোচনা
রাজধানীর ৫ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
নেপালের বন্যায় সহযোগিতা : তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন নেপালের প্রধানমন্ত্রী

তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনি জনসভা আজ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৩০, ২৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৩১, ২৩ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:৩০, ২৩ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৫:৩১, ২৩ জানুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকা-১৭ আসনে বিএনপির এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ সন্ধ্যা ৬টায় ভাসানটেকের বিআরবি মাঠে এই জনসভা হবে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, গতকালের মতো আজকেও তারেক রহমানের উপস্থিতিতে ঢাকার ভাসানটেকে সমাবেশে বিপুল জনসমাগম হবে এবং একটি সফল জনসভা হবে।’

আবদুস সালাম আরও আশা প্রকাশ করে জানান, ঢাকা-১৭ আসনের জনগণের বিপুল ভোটে তারেক রহমান নির্বাচিত হবেন এবং আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ব্যাপক প্রচারণা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চাচ্ছেন।

গতকাল নির্বাচনি প্রচারণার প্রথম দিনে দেশের ৭টি জেলায় সমাবেশ শেষে আজ শুক্রবার ভোরে রাজধানীতে ফিরেছেন তারেক রহমান। গতকাল দুপুর ১২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য দেওয়ার মাধ্যমে তিনি তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

এরপর পর্যায়ক্রমে বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জনসভায় বক্তব্য দেন তিনি। সফর অব্যাহত রেখে রাত ৩টায় নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে এবং সর্বশেষ নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জের গাউছিয়ায় সমাবেশ শেষে ভোর ৪টার কিছু সময় পর তিনি ঢাকায় রওনা দেন।

জাতীয় নির্বাচন তারেক রহমান ঢাকা-১৭ আসন

সংশ্লিষ্ট সংবাদ: তারেক রহমান

৩১ আগস্ট ২০২৬
জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস : প্রধানমন্ত্রী
০৩ আগস্ট ২০২৬
অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর
২৩ জুলাই ২০২৬
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন মোদি : শামা ওবায়েদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বেসরকারি খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
  2. জাবির শিক্ষা ও গবেষণার গুণগতমান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির
  3. অবৈধ টোল আদায় বন্ধ করলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান
  4. সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
  5. প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, জামিন পেলেন রঞ্জন
  6. সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই : জামায়াত আমির

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x